Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
৭ বছরে ৩৬ দেশ থেকে ২৭৪ পলাতক ফেরাল ভারত, সাফল্যের খতিয়ান পেশ কেন্দ্রের

৭ বছরে ৩৬ দেশ থেকে ২৭৪ পলাতক ফেরাল ভারত, সাফল্যের খতিয়ান পেশ কেন্দ্রের

এক ঝলক 1 week ago

লকাতা: কড়া আইন, উন্নত প্রযুক্তি আর রাজনৈতিক সদিচ্ছাকে কাজে লাগিয়ে গত সাত বছরে এক অভূতপূর্ব সাফল্য পেল ভারত। ২০১৯ থেকে ২০২৬ সালের মধ্যে বিশ্বের ৩৬টি দেশ থেকে মোট ২৭৪ জন পলাতক অপরাধীকে দেশে ফিরিয়ে এনেছে কেন্দ্র। মঙ্গলবার প্রেস ইনফরমেশন ব্যুরোর (PIB) প্রকাশিত একটি প্রতিবেদন থেকে এই সাফল্যের কথা জানা গেছে।

একসময় ভারতের সাথে মাত্র ৩৭টি দেশের প্রত্যর্পণ চুক্তি ছিল এবং পলাতক অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার মতো নির্দিষ্ট আইনও ছিল না। ফলে ২০০৪ থেকে ২০১৩ সালের মধ্যে বছরে গড়ে মাত্র ৪ জন অপরাধীকে ফেরানো সম্ভব হয়েছিল। তবে ২০১৮ সালে 'ফিউজিটিভ ইকোনমিক অফেন্ডার্স অ্যাক্ট' লাগু হওয়ার পর থেকেই ছবিটা বদলাতে শুরু করে। ২০১৯ সালে এনআইএ (NIA) এবং ইউএপিএ (UAPA) আইন সংশোধন করে তদন্তকারী সংস্থাগুলির হাতে বাড়তি ক্ষমতা তুলে দেওয়া হয়।

তদন্ত প্রক্রিয়াকে আরও গতিশীল করতে ২০২৫ সালে চালু করা হয় 'ভারতপোল' (BHARATPOL) প্ল্যাটফর্ম। সিবিআই সহ দেশজুড়ে ১,৪০০টিরও বেশি কেন্দ্রীয় ও রাজ্য সংস্থাকে এই প্ল্যাটফর্মে যুক্ত করায় তথ্য আদান-প্রদান এবং প্রত্যর্পণ প্রক্রিয়া অনেকটাই দ্রুত হয়েছে।

অপরাধীদের ধরতে প্রযুক্তির ব্যবহারে জোর দিয়েছে কেন্দ্র। 'অপারেশন ত্রিশূল'-এর মাধ্যমে ডিজিটাল ফুটপ্রিন্ট, স্যাটেলাইট ট্র্যাকিং এবং আন্তর্জাতিক গোয়েন্দা তথ্য কাজে লাগিয়ে বিদেশে নাম বদলে লুকিয়ে থাকা অপরাধীদের খোঁজ পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি, গত তিন বছরে ইন্টারপোলের মাধ্যমে ৪০১ জন পলাতক অপরাধীর বিরুদ্ধে 'রেড কর্নার নোটিস' জারি করা হয়েছে।

অর্থনৈতিক অপরাধ দমনেও হাতেনাতে ফল মিলেছে। মানি লন্ডারিং প্রতিরোধ আইনে (PMLA) ১৭,৮৭৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে উদ্ধার হওয়া ১৮,৭৬২ কোটি টাকা প্রকৃত পাওনাদারদের হাতে ফেরত দেওয়া হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ek Jhalak