Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'আপনার সুরক্ষার দায়িত্ব আমার', দুই দশক পর কলকাতায় তসলিমাকে স্বাগত জানিয়ে বড় বার্তা শুভেন্দুর

'আপনার সুরক্ষার দায়িত্ব আমার', দুই দশক পর কলকাতায় তসলিমাকে স্বাগত জানিয়ে বড় বার্তা শুভেন্দুর

এক ঝলক 2 weeks ago

দীর্ঘ প্রায় দুই দশক পর আবারও কলকাতায় পা রাখলেন বহুচর্চিত লেখিকা তসলিমা নাসরিন। ২০০৭ সালে কলকাতা ছাড়তে বাধ্য হওয়ার পর বিগত বাম বা তৃণমূল-কোনো সরকারের আমলেই পশ্চিমবঙ্গে ফেরার সুযোগ পাননি তিনি। শেষমেশ শনিবার (১ আগস্ট) 'সেকুলার মিশন' নামক একটি সংগঠনের আমন্ত্রণে রবীন্দ্র সদনের অনুষ্ঠানে নীল রঙের শাড়িতে দেখা গেল লেখিকাকে।

তাঁকে একঝলক দেখার জন্য রবীন্দ্র সদনের বাইরে ভিড় জমান অসংখ্য গুণগ্রাহী।

অনুষ্ঠানে আমন্ত্রিত না থাকা সত্ত্বেও তসলিমা নাসরিনের আসার খবর পেয়ে রবীন্দ্র সদনে উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি লেখিকার হাতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি তুলে দিয়ে তাঁকে বিশেষ সম্মান ও স্বাগত জানান।

বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন, "নতুন সরকারের অধীনে বাংলায় সংবিধান ও বাকস্বাধীনতা সুরক্ষিত। এখানে কোনো ধমক-চমক টিকবে না, যা অতীত হয়ে গিয়েছে।" একই সঙ্গে তসলিমা নাসরিনকে অভয় দিয়ে তিনি যোগ করেন, "পশ্চিমবঙ্গে আপনি বারবার আসুন। এই বাংলায় আপনার নিরাপত্তার সমস্ত দায়িত্ব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।"

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ek Jhalak