Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
আর অনলাইন নয়, সরাসরি সমস্যার সমাধান! প্রতি মঙ্গল ও বৃহস্পতিবার বসছে 'জনতার দরবার'

আর অনলাইন নয়, সরাসরি সমস্যার সমাধান! প্রতি মঙ্গল ও বৃহস্পতিবার বসছে 'জনতার দরবার'

এক ঝলক 1 week ago

সাধারণ মানুষের অভাব-অভিযোগ সরাসরি শুনতে এবং দ্রুত সমাধানের লক্ষ্যে রাজ্য প্রশাসনের নজরদারি আরও কড়া হলো। রাজ্য সরকারের 'আপনার সরকার আপনার পাশে' কর্মসূচাক অংশ হিসেবে এবার থেকে জেলা ও মহকুমা স্তরের সমস্ত ফিল্ড লেভেল অফিসারদের সপ্তাহে অন্তত দু'দিন বাধ্যতামূলকভাবে 'জনতার দরবার'-এ বসতে হবে।

নবান্ন সূত্রে জানানো হয়েছে, প্রতি সপ্তাহের মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল ১০:৩০টা থেকে দুপুর ১:০০টা পর্যন্ত নিজ নিজ দপ্তরে উপস্থিত থেকে আমজনতার কথা শুনবেন সরকারি আধিকারিকেরা। এ বিষয়ে মুখ্যসচিব মনোজ আগরওয়াল স্পষ্ট নির্দেশিকা জারি করে জানিয়েছেন, এই নির্ধারিত সময়ে আধিকারিকরা কোনো ধরনের বৈঠক, পরিদর্শন বা অন্য কর্মসূচি রাখতে পারবেন না। সাধারণ মানুষকে অফিসারদের সঙ্গে দেখা করার জন্য আগে থেকে কোনো অ্যাপয়েন্টমেন্টও নিতে হবে না।

কারা থাকছেন এই দরবারে? বিডিও (BDO), জেলাশাসক (DM), ডিভিশনাল কমিশনার থেকে শুরু করে পুলিশ সুপার (SP), পুলিশ কমিশনার, ডেপুটি কমিশনার এবং ডেপুটি সুপারদের মতো প্রশাসনিক ও পুলিশ প্রশাসনের সমস্ত স্তরের আধিকারিকদের নির্দিষ্ট দিনে ও সময়ে উপস্থিত থাকা বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি, নাগরিকদের সুবিধার জন্য অফিসারদের সরকারি মোবাইল নম্বর ও ই-মেইল আইডি অফিসের বাইরে দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগ নিস্পত্তি ও নজরদারি: ডিজিটাল মাধ্যমে সব নাগরিক (বিশেষ করে প্রবীণরা) সমানে স্বাচ্ছন্দ্য বোধ করেন না বলেই এই সরাসরি যোগাযোগের ব্যবস্থা। তবে দরবারে আসা অভিযোগগুলোর বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হলো, তা বিস্তারিতভাবে রাজ্য সরকারের 'আপনার সরকার আপনার পাশে' পোর্টালে আপলোড করতে হবে। প্রতি ১৫ দিন অন্তর কাজের অগ্রগতি পর্যালোচনা করবেন জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা। নির্দেশিকায় সাফ জানিয়ে দেওয়া হয়েছে-এই বিষয়ে আধিকারিকদের কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ek Jhalak