Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
আর জি কর কাণ্ডে এবার তিন সপ্তাহের কড়া ডেডলাইন! শেষ হবে কি অন্ধকার রহস্যের জট?

আর জি কর কাণ্ডে এবার তিন সপ্তাহের কড়া ডেডলাইন! শেষ হবে কি অন্ধকার রহস্যের জট?

এক ঝলক 1 week ago

র জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় পুনর্তদন্তের ক্ষেত্রে সময়সীমা বেঁধে দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি শম্পা সরকার ও তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগামী তিন সপ্তাহের মধ্যেই তদন্ত শেষ করতে হবে। আগামী ২৪ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

শুক্রবার হাই কোর্টে হওয়া রুদ্ধদ্বার শুনানিতে সিবিআই তদন্তের অগ্রগতি রিপোর্ট জমা দেয়। তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়, নির্যাতিতার পরিবারের পেশ করা ৫৪টি বিষয়ের মধ্যে এখনও পর্যন্ত ১৬টি খতিয়ে দেখা হয়েছে। অভিশপ্ত রাতে খাবার সরবরাহকারী ডেলিভারি বয়সহ একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলেও তদন্ত সম্পূর্ণ করতে আরও চার সপ্তাহ সময় চেয়েছিল সিবিআই। তবে আদালত সেই আবেদন মঞ্জুর না করে তিন সপ্তাহের ডেডলাইন নির্ধারণ করে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৯ আগস্ট হাসপাতালের সেমিনার হল থেকে ওই চিকিৎসকের দেহ উদ্ধারের পর কলকাতা পুলিশ সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করেছিল এবং পরবর্তীতে সিবিআই তদন্তভার গ্রহণ করে। তবে নির্যাতিতার পরিবার ও আদালতের অসন্তুষ্টির জেরে নতুন করে পুনর্তদন্তের নির্দেশ দেওয়া হয়। আদালতের এই কঠোর অবস্থানের পর নির্ধারিত তিন সপ্তাহের মধ্যে সিবিআই কী নতুন তথ্য সামনে আনে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ek Jhalak