Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
আসছে নতুন নিম্নচাপ! সপ্তাহান্তে কি তবে স্বস্তি ফিরবে নাকি বাড়বে দুর্ভোগ?

আসছে নতুন নিম্নচাপ! সপ্তাহান্তে কি তবে স্বস্তি ফিরবে নাকি বাড়বে দুর্ভোগ?

এক ঝলক 1 week ago

রম ও আর্দ্রতার জেরে গত কয়েকদিন ধরে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। এর মাঝেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলে একটি নতুন নিম্নচাপ তৈরি হতে চলেছে। এর প্রভাবে আগামী শনিবার থেকে আগামী সোমবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। সম্ভাব্য এই দুর্যোগের জেরে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং সমুদ্র উত্তাল থাকার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও শুক্র ও শনিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা থাকায় স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। লাগাতার ভ্যাপসা গরমের পর এই বৃষ্টির পূর্বাভাস কিছুটা স্বস্তি আনলেও, ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির কারণে জনজীবন ব্যাহত হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ek Jhalak