Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
অশোকনগরে বনগাঁ লোকালে আগুন ও ধোঁয়া! আতঙ্কে ট্রেনের লাইনে ঝাঁপ যাত্রীদের, স্তব্ধ ট্রেন চলাচল

অশোকনগরে বনগাঁ লোকালে আগুন ও ধোঁয়া! আতঙ্কে ট্রেনের লাইনে ঝাঁপ যাত্রীদের, স্তব্ধ ট্রেন চলাচল

এক ঝলক 1 week ago

শোকনগর: সন্ধ্যার ব্যস্ত সময়ে শিয়ালদহ-বনগাঁ শাখার অশোকনগর রোড স্টেশনে ঢোকার মুহূর্তে চরম আতঙ্ক! ১ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার ঠিক আগেই বনগাঁ লোকালের চাকা থেকে আচমকা আগুনের স্ফুলিঙ্গ ও ঘন ধোঁয়া বেরোতে দেখেন যাত্রীরা। মুহূর্তের মধ্যে প্ল্যাটফর্ম ও ট্রেনের কামরায় ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য ও চিৎকার-চেঁচামেচি।

জীবন বাঁচাতে তড়িঘড়ি বহু যাত্রী চলন্ত ট্রেন থেকেই লাইনে লাফিয়ে নেমে পড়েন।

ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধ্যা নাগাদ। বিপদ আঁচ করতে পেরে ট্রেনের চালক দ্রুত ব্রেক কষে ট্রেনটি থামিয়ে দেন এবং এমার্জেন্সি লাইট জ্বেলে দেন। চালকের এই সময়োচিত তৎপরতায় এক বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান শয়ে শয়ে যাত্রী।

খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান রেলের প্রকৌশলী ও কর্মচারীরা। প্রাথমিক তদন্তে অনুমান, চাকার শর্ট সার্কিট বা কোনো যান্ত্রিক বিভ্রাটের কারণেই এই আগুন ও ধোঁয়ার সৃষ্টি হয়েছিল। রেলকর্মীরা প্রায় ৪০ মিনিট ধরে পরীক্ষা-নিরীক্ষা ও মেরামতির কাজ চালান।

এই ঘটনার জেরে শিয়ালদহ-বনগাঁ শাখায় প্রায় ৪০ মিনিট ট্রেন চলাচল পুরোপুরি ব্যাহত হয়। সন্ধ্যার ব্যস্ত সময়ে বিভিন্ন স্টেশনে ভিড় জমে যায় এবং পরবর্তী ট্রেনগুলিও দেরিতে চলায় চরম ভোগান্তির মুখে পড়েন নিত্যযাত্রীরা।

অবশেষে রেলকর্মীদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ট্রেন চলাচল ফের শুরু হয়। এই ঘটনায় বড় কোনো দুর্ঘটনা বা হতাহতের খবর মেলেনি, তবে সাময়িকভাবে ট্রেন পরিষেবা কিছুটা ধীর গতিতে চলছে। ঘটনার বিষয়ে এখনও রেল কর্তৃপক্ষের তরফ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ek Jhalak