Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
অ্যাকশনে অহেতুক রক্তারক্তি! বর্তমানের বলিউড নিয়ে বিস্ফরক সুনীল শেট্টি

অ্যাকশনে অহেতুক রক্তারক্তি! বর্তমানের বলিউড নিয়ে বিস্ফরক সুনীল শেট্টি

এক ঝলক 2 weeks ago

র্তমানে একের পর এক তারকাকে ঘিরে জমে উঠেছে বলিউড টাউন। তারকাদের ব্যক্তিগত জীবনের সুখবর থেকে শুরু করে ইন্ডাস্ট্রি নিয়ে তাঁদের স্পষ্ট মন্তব্য-সব মিলিয়ে বিনোদনের পাতা এখন সরগরম।

'অতিরিক্ত রক্তপাত সহ্য করা কঠিন': ক্ষুব্ধ সুনীল শেট্টি নব্বইয়ের দশকের জনপ্রিয় অ্যাকশন তারকা সুনীল শেট্টি সম্প্রতি বর্তমানের অ্যাকশন সিনেমাগুলো নিয়ে নিজের বিরক্তি প্রকাশ করেছেন।

তাঁর মতে, আজকাল ছবিতে বাস্তবতার নামে যেভাবে অতিরিক্ত রক্তারক্তি ও হিংসা প্রদর্শন করা হয়, তা দেখা বেশ কঠিন। নিজের সময়ের মারপিটের দৃশ্যের সঙ্গে তুলনা টেনে তিনি স্পষ্ট জানান, এই মাত্রাতিরিক্ত হিংসা তাঁর একেবারেই না-পসন্দ।

৪০ বছর বয়সে জীবনের নতুন ইনিংস শুরু করছেন কাশ্মীরা ইরানি 'ম্যায়ঁ ওয়াপস আউঙ্গা' খ্যাত অভিনেত্রী কাশ্মীরা ইরানি ৪০ বছর বয়সে মা হতে চলেছেন। স্বামী অক্ষত সাক্সেনার সঙ্গে একটি অভিনব ও মজার পোস্টের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় তাঁরা এই সুখবর ভাগ করে নেন-সানগ্লাস ও টুপি পরা দুটি নারকেলের ছবি দিয়ে জানান দেন তাঁদের প্রথম সন্তানের আগমন বার্তা। এই খবরে গওহর খান, ঋদ্ধিমা পণ্ডিতসহ অনেক তারকা তাঁদের ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।

সন্তানদের সুরক্ষার ভাবনায় করিনা কাপুর নিজের আসন্ন ছবি 'দায়রা'-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসে করিনা কাপুর খান তাঁর মাতৃসুলভ ভয়ের কথা খোলাখুলি জানান। দুই ছেলে তৈমুর ও জেহ-এর প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটি মা-ই চান তাঁর সন্তানকে সব বিপদ থেকে সুরক্ষিত রাখতে। এর পাশাপাশি "ছেলেদের কাঁদতে নেই"-এই পুরোনো সামাজিক ধারণা ভেঙে ছেলেদের আরও বেশি সহমর্মী ও আবেগ সচেতন করে তোলার পক্ষে জোরালো সওয়াল করেন এই তারকা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ek Jhalak