Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস!

বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস!

এক ঝলক 2 weeks ago

ঙ্গোপসাগরে সক্রিয় সুস্পষ্ট নিম্নচাপের সরাসরি প্রভাবে আজ মঙ্গলবার রাজ্যজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূম জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

এই জেলাগুলিতে বৃষ্টির সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

অন্য দিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির দাপট সমানভাবে বজায় থাকবে। বিশেষ করে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতার ক্ষেত্রে আজ দিনভর আকাশ মূলত মেঘলা থাকবে এবং আগামী ২৪ ঘণ্টায় এক-দু'দফা হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ek Jhalak