Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ভাঙড়ে পারিবারিক বিবাদের রক্তক্ষয়ী পরিণতি! ভাইকে কুপিয়ে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের

ভাঙড়ে পারিবারিক বিবাদের রক্তক্ষয়ী পরিণতি! ভাইকে কুপিয়ে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের

এক ঝলক 2 weeks ago

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সম্পত্তি ও পারিবারিক বিবাদের জেরে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে ঘটে গেল এক চাঞ্চল্যকর ও লোমহর্ষক হত্যাকাণ্ড। খুড়তুতো ভাইকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভাঙড় ডিভিশনের মাধবপুর-বেলিয়াডাঙা রাস্তার ওপর মাদ্রাসার কাছে।

পুলিশ সূত্রে খবর, গত শুক্রবার রাত ৯টা নাগাদ ৩৮ বছর বয়সি আতাবুদ্দিন মোল্লা নামে এক ব্যক্তির ওপর হঠাৎই হামলা চালায় তাঁরই খুড়তুতো ভাই গুলাম সারওয়ার মোল্লা (৩৫) ও তাঁর এক সঙ্গী গুলাম মোস্তাফা। রাস্তার ওপর ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার আঘাত করা হয় আতাবুদ্দিনকে। গুরুতর রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাঁকে নিয়ে পর পর দুটি নার্সিংহোমে ছোটেন, কিন্তু কোনো জায়গা থেকেই চিকিৎসা মেলেনি। শেষে নলমুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের পরেই মূল অভিযুক্ত গুলাম সারওয়ার নিজে মাধবপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। মৃতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে। তবে দ্বিতীয় অভিযুক্ত গুলাম মোস্তাফা এখনও পলাতক; তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

ঘটনার বীভৎসতা বিবেচনায় ইতিমধ্যেই তদন্তে নেমেছে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা। ধৃত অভিযুক্ত তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করলেও, পুলিশ তাঁকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ (Crime Scene Reconstruction) করেছে এবং এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ek Jhalak