Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বিজেপিকে হারাতে মহাজোট! উত্তরপ্রদেশে কংগ্রেসকে মাত্র ৭৫ আসনেই বাঁধতে চান অখিলেশ?

বিজেপিকে হারাতে মহাজোট! উত্তরপ্রদেশে কংগ্রেসকে মাত্র ৭৫ আসনেই বাঁধতে চান অখিলেশ?

এক ঝলক 1 week ago

তীতের মনোমালিন্য ঝেরে ফেলে উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনে ফের জোট বেঁধে লড়াইয়ের পথে হাঁটছে কংগ্রেস ও সমাজবাদী পার্টি (সপা)। বিজেপি বিরোধী ভোট যাতে কোনওভাবেই ভাগ না হয়, তা নিশ্চিত করতেই দুই দল জোটবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। লোকসভা নির্বাচনের সাফল্যের পর এবার বিধানসভাতেও সেই ধারা বজায় রাখতে চাইছে ইন্ডিয়া জোটের এই দুই শরিক দল।

তবে জোট পাকা হলেও আসন ভাগাভাগির অঙ্ক নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র দড়ি টানাটানি।

৪০৩ আসন বিশিষ্ট উত্তরপ্রদেশ বিধানসভায় কংগ্রেস অন্তত ১১৫ থেকে ১২০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছে। ২০১৭ সালের জোট এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফলের যুক্তিতে কংগ্রেস নিজেদের দাবি জোরালো করেছে। পক্ষান্তরে, সপা নেতৃত্ব মাত্র ৭৫টি আসন কংগ্রেসকে ছাড়তে নারাজ। সপার যুক্তি, বিগত লোকসভা নির্বাচনের ফল এবং সাংগঠনিক শক্তি বিচার করেই এই আসন বণ্টন হওয়া উচিত। এই রাজনৈতিক টানাপোড়েনের মাঝে ২০২৭-এর লড়াইয়ে দুই দল শেষ পর্যন্ত কোন সমীকরণে পৌঁছায়, সেটাই এখন দেখার বিষয়।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ek Jhalak