Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বাঁকুড়ায় ঘুমন্ত অবস্থায় মর্মান্তিক পরিণতি! টানা বৃষ্টিতে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত ৩

বাঁকুড়ায় ঘুমন্ত অবস্থায় মর্মান্তিক পরিণতি! টানা বৃষ্টিতে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত ৩

এক ঝলক 1 week ago

টানা বৃষ্টির জেরে বাঁকুড়া জেলায় দুটি পৃথক ঘটনায় মাটির দেওয়াল চাপা পড়ে তিন জনের মৃত্যু হয়েছে। রাতেরবেলা ঘুমন্ত অবস্থায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সোনামুখী থানার কুন্ডপুষ্করিনী গ্রামে মাটির দেওয়াল চাপা পড়ে ৭৬ বছর বয়সি এক বৃদ্ধার মৃত্যু হয়। পরিবারের দাবি, 'বাংলার বাড়ি' প্রকল্পে টাকা বরাদ্দ হলেও কাজ আসাম্পূর্ণ থাকায় ওই পরিবারটি ঝুঁকিপূর্ণ মাটির ঘরেই থাকতে বাধ্য হয়েছিল।

ঘটনার পর বৃদ্ধার মৃতদেহ ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে, সিমলাপাল ব্লকের কুশতোড়া গ্রামে আরেকটি মর্মান্তিক দুর্ঘটনায় পালকু বাস্কে ও সোমা বাস্কে নামের এক দম্পতির মৃত্যু হয়েছে। বুধবার সকালে প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে সিমলাপাল ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে এবং মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। টানা বৃষ্টির কারণে এমন ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ek Jhalak