Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
চায়ের দোকানে ধাক্কাধাক্কি, মেমারিতে মৃত বৃদ্ধ

চায়ের দোকানে ধাক্কাধাক্কি, মেমারিতে মৃত বৃদ্ধ

এক ঝলক 6 months ago

সাতসকালে চায়ের দোকানে বচসার জেরে হাতাহাতি। এই ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারিতে। মৃতের নাম লাল্টু শিকদার (৭০)। অভিযুক্ত শেখ আসলাম নামে আর এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে মেমারি থানার বড়পলাশন এলাকায় একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন কয়েকজন।

সেই সময় ৭০ বছরের লাল্টু শিকদারের সঙ্গে বছর ষাটের শেখ আসলামের কোনো একটি বিষয় নিয়ে বচসা শুরু হয়। এই বচসা দ্রুত হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। অভিযোগ, শেখ আসলাম লাল্টু শিকদারকে ঘুসি ও ধাক্কা মারেন। ধাক্কা সামলাতে না পেরে সেখানেই মাটিতে লুটিয়ে পড়েন লাল্টু শিকদার।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে আসে মৃতের পরিবার ও মেমারি থানার পুলিশ। এদিকে বচসা ও ধাক্কাধাক্কির ঘটনায় অভিযুক্ত বৃদ্ধ শেখ আসলামও অসুস্থ হয়ে পড়লে তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্ত শেখ আসলামকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং মৃতের পরিবারের সদস্যরা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ek Jhalak