Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
চোখের নিমেষে ধসে পড়ল মাটির বাড়ি! দাদু-দিদার মর্মান্তিক মৃত্যুতে বাকরুদ্ধ নাতি!

চোখের নিমেষে ধসে পড়ল মাটির বাড়ি! দাদু-দিদার মর্মান্তিক মৃত্যুতে বাকরুদ্ধ নাতি!

এক ঝলক 2 weeks ago

শুক্রবার মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধ দম্পতির। মৃতদের নাম সৈয়দ মানোয়ার আলী (৬২) এবং তাঁর স্ত্রী জাহানারা বেগম (৬১)। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ওই দম্পতি ঘরের ভেতরে বিশ্রাম নিচ্ছিলেন এবং তাঁদের সঙ্গেই ছিলেন তাঁদের নাবালক নাতি।

আচমকা বিকট শব্দে ঘরের একাংশের মাটির দেওয়াল হুড়মুড় করে ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন ওই বৃদ্ধ দম্পতি।

তবে বরাত জোরে অল্পের জন্য প্রাণে বেঁচে যায় তাঁদের একমাত্র নাতি। শিশুটির ভাষ্যমতে, সে ঘর থেকে বেরোনোর জন্য দরজা খুলতে যাওয়ার ঠিক মুহূর্তের আগেই এই বিপর্যয় ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ভরতপুর থানার পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় দ্রুত ধ্বংসস্তূপ সরিয়ে মৃতদেহগুলি উদ্ধার করা হয়। চোখের সামনে প্রিয়জনদের হারিয়ে এবং মাথার উপর ছাদ উধাও হয়ে যাওয়ায় বাকরুদ্ধ ও সর্বস্বান্ত ওই কিশোরের আর্তনাদে ভারী হয়ে উঠেছে এলাকার বাতাস।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ek Jhalak