Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
চ্যাট খুললেই স্ক্যামারের মুখোশ খুলবে! সাইবার জালিয়াতি রুখতে দুর্দান্ত ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

চ্যাট খুললেই স্ক্যামারের মুখোশ খুলবে! সাইবার জালিয়াতি রুখতে দুর্দান্ত ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

এক ঝলক 1 week ago

ব্যবহারকারীদের সাইবার জালিয়াতি ও প্রতারণার হাত থেকে রক্ষা করতে নতুন 'স্ক্যাম অ্যালার্ট' ফিচার নিয়ে আসছে মেটার জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। বর্তমানের ক্রমবর্ধমান ডিজিটাল প্রতারণা রুখতে এবং ব্যবহারকারীর সুরক্ষা নিশ্চিত করতেই এই বিশেষ পদক্ষেপ করা হয়েছে।

পরীক্ষামূলক পর্যায়ে থাকা এই নতুন ফিচারের মাধ্যমে কোনো অপরিচিত বা সন্দেহজনক নম্বর থেকে মেসেজ এলে চ্যাটের ভেতরেই একটি সতর্কবার্তা বা 'ওয়ার্নিং মেসেজ' ভেসে উঠবে।

এই সতর্কতা কেবল প্রাপকই দেখতে পাবেন, ফলে প্রেরক কোনোভাবেই তা টের পাবেন না। এরপর ব্যবহারকারী নিজে বিচার করে সেই অ্যাকাউন্টটি ব্লক বা রিপোর্ট করতে পারবেন। বার্তাটিকে নিরাপদ মনে হলে সতর্কবার্তাটি মুছে ফেলার সুযোগও রাখা হয়েছে। দৈনন্দিন জীবনে যোগাযোগের প্রধান মাধ্যম হয়ে ওঠা এই অ্যাপে নিরাপত্তার পরিধি আরও বাড়াতে মেটার এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী বলে মনে করছেন সাইবার বিশেষজ্ঞরা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ek Jhalak