Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"দলের নাম ভাঙিয়ে তোলাবাজি বরদাস্ত নয়!" প্রকাশ্যে সত্য স্বীকার করে ১৫ দিনের চরম হুঁশিয়ারি শমীকের!

"দলের নাম ভাঙিয়ে তোলাবাজি বরদাস্ত নয়!" প্রকাশ্যে সত্য স্বীকার করে ১৫ দিনের চরম হুঁশিয়ারি শমীকের!

এক ঝলক 2 weeks ago

লকাতা: রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর তিন মাস কাটতে না কাটতেই তোলাবাজির প্রশ্নে অস্বস্তিতে শাসকদল বিজেপি। বিজেপির নাম ভাঙিয়ে বিভিন্ন এলাকায় তোলাবাজি করা হচ্ছে-এই অভিযোগ যে সত্যি, তা প্রকাশ্যে স্বীকার করে নিলেন দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তবে একই সঙ্গে এই প্রবণতা বন্ধ করতে আগামী ১৫ দিনের আলটিমেটাম দিয়ে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

কী বললেন শমীক ভট্টাচার্য?

শনিবার রাজারহাটের এক অনুষ্ঠানে রাজ্য সভাপতি জানান, রাজ্যে দীর্ঘদিনের জমে থাকা 'সিন্ডিকেট সংস্কৃতি' রাতারাতি বন্ধ করা সম্ভব নয়। তবে তোলাবাজি ঠেকাতে সরকার ও সংগঠন-দুই স্তরেই চরম পদক্ষেপ নেওয়া হচ্ছে। শমীক বলেন, "দলের নাম ভাঙিয়ে কিছু অসাধু লোক স্বার্থসিদ্ধির চেষ্টা করছে। তবে সরকারের নীতি 'জিরো টলারেন্স'। আমরা আগামী ১৫ দিন পরিস্থিতি কড়া নজরদারিতে রাখব, তারপর কঠোর পদক্ষেপ নেওয়া হবে।" মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এ বিষয়ে পুলিশ-প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।

কড়া সুর দিলীপ ঘোষেরও:

একই মঞ্চ থেকে তোলাবাজির বিরুদ্ধে সুর চড়ান পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। তিনি স্পষ্ট জানান, নিজ দলের কর্মী হলেও তোলাবাজির অভিযোগ পেলে ছাড় দেওয়া হবে না; প্রয়োজনে পুলিশের হাতে তুলে দেওয়া হবে।

সাধারণ মানুষকে আশ্বস্ত করে তিনি বলেন, "তোলাবাজি বা সিন্ডিকেটের মুখে পড়লে ভয় না পেয়ে সোজা পুলিশ বা প্রশাসনকে জানান। সরকার ও পুলিশ আপনাদের পাশেই রয়েছে।"

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ek Jhalak