Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
দমদমে ৫ লক্ষ টাকা তোলা না দেওয়ায় তাণ্ডব, প্রোমোটারকে পিটিয়ে মাথা ফাটাল দুষ্কৃতীরা!

দমদমে ৫ লক্ষ টাকা তোলা না দেওয়ায় তাণ্ডব, প্রোমোটারকে পিটিয়ে মাথা ফাটাল দুষ্কৃতীরা!

এক ঝলক 1 week ago

পাঁচ লক্ষ টাকা তোলা না দেওয়ায় এক প্রোমোটারকে বন্দুকের বাঁট দিয়ে বেধড়ক মারধর ও মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দমদমের পিকে গুহ রোড এলাকায়।

আক্রান্ত প্রোমোটারের নাম অমরনাথ সিংহ। তিনি জানান, প্রায় ১৫ দিন আগে তাঁর কাছে ফোন করে ৫ লক্ষ টাকা দাবি করা হয়েছিল।

এরপর গত সোমবার ১৫ থেকে ২০ জনের একটি দুষ্কৃতী দল তাঁর অফিসে ঢুকে ব্যাপক তাণ্ডব চালায়। অফিসে ভাঙচুর চালানোর পাশাপাশি অমরনাথবাবুকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয়। দুষ্কৃতীরা তাঁর গলা থেকে সোনার চেন ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ। এমনকি, ঘটনার তথ্যপ্রমাণ লোপাট করতে স্থানীয় একটি সিসিটিভি ক্যামেরা ভেঙে তার মেমোরি কার্ডও খুলে নিয়ে যায় হামলাকারীরা।

ঘটনার পর আক্রান্ত প্রোমোটার জানান, তিনি স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডে একটি নির্মাণের কাজ করছেন। সরকার থেকে স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও কীভাবে সিন্ডিকেটের দাপট চলছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। অমরনাথ সিংহ ইতিমত্যেই দমদম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

অন্য দিকে, ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে স্থানীয় বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সী বলেন, "সরকার ও মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা রয়েছে- কোনো রকম তোলাবাজি বরদাস্ত করা হবে না। এ বিষয়ে আমাদের নীতি 'জিরো টলারেন্স'। যে-ই অন্যায় করুক না কেন, প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে।"

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ek Jhalak