Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'ডেঙ্গিতে লুকোচুরি নয়, আক্রান্ত হলে স্পষ্ট লিখুন', চিকিৎসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

'ডেঙ্গিতে লুকোচুরি নয়, আক্রান্ত হলে স্পষ্ট লিখুন', চিকিৎসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

এক ঝলক 1 week ago

র্ষা বাড়তেই রাজ্যে ডেঙ্গির প্রকোপ দেখা দিলেও পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার স্বাস্থ্য ভবনে একটি পর্যালোচনা বৈঠকের পর তিনি জানান, বর্তমানে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৪৮। ভয়ের কিছু নেই এবং পর্যাপ্ত কিটও মজুত রয়েছে।

ডেঙ্গি দমনে কলকাতা পুরসভা (KMDA) এলাকায় ৩, ৪ ও ৫ সেপ্টেম্বর একটি 'স্পেশাল ক্লিনিং ড্রাইভ' বা বিশেষ সাফাই অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি নিম্নবিত্ত অঞ্চলগুলিতে বিনামূল্যে মশারি বিতরণ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে নিয়ন্ত্রিতভাবে ফগ মেশিন ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে।

পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারকে নিশানা করে শুভেন্দু অভিযোগ করেন, আগে ডেঙ্গি নিয়ে তথ্য গোপন করা হতো এবং চিকিৎসকদের আক্রান্তের কথা লিখতে দেওয়া হতো না। তবে বর্তমান বিজেপি সরকার চিকিৎসকদের স্পষ্ট নির্দেশ দিয়েছে তথ্য গোপন না করে সঠিক চিকিৎসা করার। তিনি সাধারণ মানুষকে পরামর্শ দেন, দুই দিনের বেশি জ্বর থাকলে যেন ফেলে না রেখে বিনামূল্যে ডেঙ্গি টেস্ট করিয়ে নেন। গত বছর এই সময়ে আক্রান্তের সংখ্যা ছিল ৭,৬০০, যা এবার কমে দাঁড়িয়েছে ৪ হাজারে।

এদিনের বৈঠকে আয়ুষ্মান ভারত প্রকল্পের অগ্রগতি নিয়েও কথা বলেন মুখ্যমন্ত্রী। গত ১৬ অগস্ট রাজ্যে প্রকল্প চালু হওয়ার পর মাত্র ১৫ দিনে ১৯,৭০০ জন মানুষ বিনামূল্যে চিকিৎসা সুবিধা পেয়েছেন। ধর্মীয় বৈষম্য ভুলে সকল নাগরিকের জন্য রাজ্য সরকার কাজ করছে বলেও তিনি জানান।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ek Jhalak