Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ডেঙ্গু চিকিৎসায় বাংলার ভরসা ভিনরাজ্য! রাজ্যের ওষুধের মান নিয়ে বড় প্রশ্নচিহ্ন

ডেঙ্গু চিকিৎসায় বাংলার ভরসা ভিনরাজ্য! রাজ্যের ওষুধের মান নিয়ে বড় প্রশ্নচিহ্ন

এক ঝলক 5 days ago

ডেঙ্গুর মরসুমে সরকারি হাসপাতালে প্রয়োজনীয় ফ্লুইড ও প্যারাসিটামলের জোগান নিশ্চিত করতে উত্তরপ্রদেশ ও ওড়িশার সংস্থার ওপর ভরসা রাখছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর। ডেঙ্গুর চিকিৎসায় সিম্পটোমেটিক সাপোর্টিভ ম্যানেজমেন্টের অংশ হিসেবে নর্মাল স্যালাইন, রিঙ্গার ল্যাকটেট এবং প্যারাসিটামলের চাহিদা মেটাতে ভিনরাজ্যের ফার্মার দ্বারস্থ হতে হয়েছে।

রাজ্য ড্রাগ কন্ট্রোল বোর্ড সূত্রে জানা গিয়েছে, এতদিন এই সামগ্রীর জোগান দিলেও পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস, ফার্মা ইমপেক্স এবং নিভি রেমিডিজ-এই তিনটি স্থানীয় সংস্থার উৎপাদন গুণমান পরীক্ষায় বারবার ব্যর্থ হয়েছে। বিশেষ করে, ফার্মা ইমপেক্সের বারুইপুরের কারখানায় যৌথ পরিদর্শনে ওষুধের মানের গুরুতর ঘাটতি ধরা পড়ায় অবিলম্বে উৎপাদন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

ডেঙ্গুর প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে ওষুধের বিপুল চাহিদা বজায় রাখতে ওড়িশার ইনফিউনেক্স প্রাইভেট লিমিটেডের পাশাপাশি উত্তরপ্রদেশের কুণাল রেমিডিজের সঙ্গে যোগাযোগ করেছে রাজ্য। ডেঙ্গুর নির্দিষ্ট অ্যান্টিভাইরাল চিকিৎসা না থাকায় রোগীর শারীরিক পরিস্থিতি সামাল দিতে এই ফ্লুইড ও প্যারাসিটামলের জোগান অত্যন্ত জরুরি। তবে ডেঙ্গুর মতো সংকটের সময়ে একটি মাত্র ভিনরাজ্য সংস্থার পক্ষে পুরো চাহিদা মেটানো কঠিন হওয়ায় বিকল্প হিসেবে উত্তরপ্রদেশের সংস্থাকে যুক্ত করা হয়েছে। স্থানীয় ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলোর এই মানের অবনতি এবং সরকারি হাসপাতালে ভিনরাজ্যের ওষুধের ওপর নির্ভরতা এখন রাজ্যের ওষুধ উৎপাদন ব্যবস্থার মান ও স্বচ্ছতা নিয়ে বড়সড় প্রশ্নের জন্ম দিয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ek Jhalak