Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ধেয়ে আসছে দুর্যোগ, ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সপ্তাহজুড়ে প্রবল বৃষ্টির মুখে রাজ্য

ধেয়ে আসছে দুর্যোগ, ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সপ্তাহজুড়ে প্রবল বৃষ্টির মুখে রাজ্য

এক ঝলক 2 days ago

লকাতা: চলতি সপ্তাহের বাকি দিনগুলোতেও থামার কোনো লক্ষণ নেই বৃষ্টির। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৮ আগস্ট পর্যন্ত কলকাতা সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত বজায় থাকবে।

কেন এই দুর্যোগ?

আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পূর্ব বিহারের ওপর একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে।

এর পাশাপাশি মৌসুমি অক্ষরেখাটি বাঁকুড়ার ওপর দিয়ে প্রসারিত হয়ে মিজোরাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই দুই আবহাওয়া ব্যবস্থার প্রভাবেই বাংলাজুড়ে এমন তুমুল বর্ষার পরিবেশ তৈরি হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া:

  • বৃহস্পতিবার (আজ): বৃষ্টির তীব্রতা আরও বাড়বে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  • অন্যান্য জেলা: কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের ১৫টি জেলাতেই ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়ার সাথে বাজ পড়ার আশঙ্কা রয়েছে।
  • শুক্রবার ও শনিবার: বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে ভারী বৃষ্টির রেশ বজায় থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া:

বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ek Jhalak