Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"দিল্লি নয়, পাহাড়ের ভাগ্য লেখা হবে পাহাড়েই!"-স্থায়ী রাজনৈতিক সমাধান নিয়ে বিস্ফোরক রাজু বিস্তা

"দিল্লি নয়, পাহাড়ের ভাগ্য লেখা হবে পাহাড়েই!"-স্থায়ী রাজনৈতিক সমাধান নিয়ে বিস্ফোরক রাজু বিস্তা

এক ঝলক 2 weeks ago

দার্জিলিং পাহাড়, তরাই ও ডুয়ার্স অঞ্চলের দীর্ঘদিনের দাবি 'স্থায়ী রাজনৈতিক সমাধান' (Permanent Political Solution) নিয়ে এক গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা। মঙ্গলবার গোর্খা ভবনের এক অনুষ্ঠানে তিনি স্পষ্ট জানিয়ে দেন, পাহাড়ের ভাগ্য নির্ধারণ বন্ধ ঘরে বা দিল্লিতে নয়, বরং পাহাড়ের মাটিতে বসেই হবে।

এটি কোনও অনুদান বা দয়া নয়, পাহাড়বাসীর জন্য এটি একটি সাংবিধানিক অধিকার।

সাংসদ রাজু বিস্তা জানান, সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্র-নিযুক্ত বিশেষ মধ্যস্থতাকারী পঙ্কজ কুমার সিংয়ের সঙ্গে তাঁর ইতিবাচক আলোচনা হয়েছে। মধ্যস্থতা প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে এবং স্থায়ী রূপরেখা চূড়ান্ত করতে আগামী অগস্ট বা অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দার্জিলিং সফরে আসতে পারেন। সেখানে তিনি স্থানীয় মানুষ ও সমস্ত অংশীদারদের সঙ্গে সরাসরি কথা বলবেন।

উল্লেখ্য, ১৯৮৬ সালের সুবাস ঘিসিংয়ের আন্দোলন থেকে শুরু করে ২০১৭ সালের ১০৪ দিনের ধর্মঘট-উত্তরবঙ্গ বারবার রাজনৈতিক অস্থিরতার সাক্ষী থেকেছে। তবে ডিজিএইচসি (DGHC) বা জিটিএ (GTA)-র মতো পর্ষদগুলি পাহাড়বাসীর প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। জাতীয় নিরাপত্তা ও 'চিকেনস নেক' অঞ্চলের গুরুত্ব মাথায় রেখে কেন্দ্র এখন একটি স্থায়ী সমাধানের দিকে হাঁটছে, যা কেন্দ্র করে উত্তরবঙ্গের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ek Jhalak