Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
গৌড়কন্যা বাস টার্মিনালে তোলাবাজির অভিযোগ, তৃণমূলের ৮ নেতার বিরুদ্ধে থানায় বিজেপি

গৌড়কন্যা বাস টার্মিনালে তোলাবাজির অভিযোগ, তৃণমূলের ৮ নেতার বিরুদ্ধে থানায় বিজেপি

এক ঝলক 6 days ago

মালদা: বাস টার্মিনাসে তোলাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মালদার গৌড়কন্যা বেসরকারি বাস টার্মিনালে তৃণমূল এবং বিজেপির শ্রমিক সংগঠনের মধ্যে তীব্র সংঘাত তৈরি হয়েছে।

বিজেপি সমর্থিত শ্রমিক সংগঠন 'ভারতীয় মজদুর সংঘ' (BMS)-এর অভিযোগ, এই টার্মিনাল থেকে প্রতিদিন যাতায়াত করা ৩০০ থেকে ৩৫০টি বেসরকারি বাস থেকে নিয়মিত মোটা অঙ্কের টাকা তোলা আদায় করছে শাসকদলের আশ্রিত নেতারা।

মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে 'পশ্চিমবঙ্গ প্রাইভেট রোড ট্রান্সপোর্ট শ্রমিক সংঘ'-এর সহ-সভাপতি ভূপাল রায় অভিযোগ করেন, এর প্রতিবাদ করলে তাঁদের হুমকি দেওয়া হচ্ছে। এই ঘটনায় তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র নেতা সুশান্ত তলাপাত্রসহ মোট ৮ জনের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা সুশান্ত তলাপাত্র জানান, বিজেপির এই সংগঠনের কোনো অস্তিত্বই ছিল না। উল্টে বিজেপির লোকজনই পকেট ভরাতে তোলাবাজি করছিল, এখন ধরা পড়ার ভয়ে তৃণমূলের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে।

দুই রাজনৈতিক দলের এই টানাপোড়েনে আতঙ্কে রয়েছেন সাধারণ বাস চালক ও যাত্রীরা। ইংরেজবাজার থানা পুলিশ জানিয়েছে, উভয় পক্ষ থেকেই অভিযোগ জমা পড়েছে। টার্মিনাসের সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ek Jhalak