Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
হিঙ্গলগঞ্জে জোরপূর্বক ধর্মান্তকরণের ফাঁদ! বিদেশিদের যাতায়াত ঘিরে তীব্র উত্তেজনা

হিঙ্গলগঞ্জে জোরপূর্বক ধর্মান্তকরণের ফাঁদ! বিদেশিদের যাতায়াত ঘিরে তীব্র উত্তেজনা

এক ঝলক 1 week ago

ত্তর ২৪ পরগনার সুন্দরবন সংলগ্ন হিঙ্গলগঞ্জ থানার স্যান্ডেলের বিল এলাকায় একটি বাড়িকে কেন্দ্র করে জোরপূর্বক ধর্মান্তকরণের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ওই বাড়ির অন্দরে সুকৌশলে প্রান্তিক ও আদিবাসী মানুষদের খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার চক্র সক্রিয় ছিল। এমনকি বিদেশিদের নিয়মিত যাতায়াত ও সন্দেহজনক পরিকাঠামো দেখে ক্ষোভে ফেটে পড়েন হিন্দু জাগরণ মঞ্চের কর্মী ও গ্রামবাসীরা।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজনদের উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং তদন্ত শুরু করে।

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই হাসনাবাদের রূপমারি বাজারে একটি স্কুলের আড়ালে দীর্ঘমেয়াদি ধর্মান্তকরণের আরও একটি অভিযোগ সামনে এনেছে হিন্দু জাগরণ মঞ্চ। একের পর এক এমন ঘটনায় গ্রামীণ এলাকায় সামাজিক সম্প্রীতি ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় মানুষের ক্ষোভ প্রশমিত করতে এবং প্রকৃত সত্য উদ্ঘাটনে প্রশাসনের পক্ষ থেকে নিরপেক্ষ ও কঠোর তদন্তের দাবি জানানো হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ek Jhalak