Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ইবোলার নতুন মিউটেশনে থমকে বিশ্ব: কঙ্গোয় আক্রান্ত ৬ হাজার, মৃত প্রায় ৩ হাজার!

ইবোলার নতুন মিউটেশনে থমকে বিশ্ব: কঙ্গোয় আক্রান্ত ৬ হাজার, মৃত প্রায় ৩ হাজার!

এক ঝলক 1 week ago

ময় যত গড়াচ্ছে, কঙ্গোয় ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ততই মারাত্মক রূপ নিচ্ছে। আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী 'নেচার মেডিসিন'-এর পূর্বাভাবাসকে সত্যি প্রমাণ করে সোমবার কঙ্গো প্রশাসন জানিয়েছে, দেশটির ইতিহাসে এটাই সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়া ইবোলা সংক্রমণ।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে গেছে এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২,৯১১ জনে।

বিপরীতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১,৩৬০ জন।

গত ফেব্রুয়ারি থেকে ছড়িয়ে পড়া ইবোলার এই নতুন প্রজাতিটির নাম দেওয়া হয়েছে 'বুন্ডিবুজিও স্ট্রেন' (Bundibugyo strain)। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ইবোলার আগে আবিষ্কৃত টিকাগুলো এই নতুন প্রজাতির বিরুদ্ধে কার্যকর হচ্ছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সতর্কতা জারি করে জানিয়েছে, এটি ইবোলার এ যাবৎকালের সবচেয়ে প্রাণঘাতী রূপ। এটি কেবল মানুষ থেকে মানুষেই নয়, সংক্রামিত প্রাণীর মাধ্যমেও দ্রুত ছড়িয়ে পড়ছে।

সংক্রমণের এই ধরনই চিকিৎসকদের চিন্তার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। আক্রান্ত হওয়ার মাত্র তিন দিনের মধ্যে রোগীর মৃত্যু হচ্ছে। হাঁচি, কাশি, ক্ষতস্থান কিংবা চোখ, নাক ও মুখ স্পর্শ করার পাশাপাশি সংক্রামিত প্রাণীর মাংস খেলেও ভাইরাসটি ছড়াতে পারে।

২০১৪-১৬ সালে পশ্চিম আফ্রিকায় ইবোলার ধাক্কায় ১১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। পরবর্তীতে তার প্রতিষেধক আবিষ্কৃত হলেও বর্তমানের চিত্র সম্পূর্ণ ভিন্ন। গত মে মাসে কঙ্গোয় উদ্বেগ শুরু হওয়ার পর মাত্র তিন মাসের মধ্যে পুরো মধ্য আফ্রিকা জুড়ে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে কঙ্গোর সীমানা পেরিয়ে প্রতিবেশী উগান্ডাতেও এর সংক্রমণ ছড়াতে শুরু করেছে, যা ইঙ্গিত দিচ্ছে যে পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ek Jhalak