Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'জব হ্যারি মেট সেজাল' নাম দেওয়ার উপহার! শাহরুখের থেকে কীভাবে বোনাস পেলেন রণবীর কাপুর?

'জব হ্যারি মেট সেজাল' নাম দেওয়ার উপহার! শাহরুখের থেকে কীভাবে বোনাস পেলেন রণবীর কাপুর?

এক ঝলক 4 days ago

বি তৈরি, কিন্তু নাম কী হবে? বলিউড বাদশা শাহরুখ খান এবং পরিচালক ইমতিয়াজ আলির ঘুম উড়িয়ে দিয়েছিল এই একটি প্রশ্নই। একের পর এক নাম ভাবা হলেও কোনটাতেই ঠিক মন ভরছিল না। পরিস্থিতি সামলাতে শেষে মজার এক চ্যালেঞ্জ ছুড়ে দেন কিং খান-"যে আমার এই ছবির সবথেকে সেরা নাম দিতে পারবে, তাকে নগদ ৫,০০০ টাকা পুরস্কার দেব!"

ঘটনাটি কয়েক বছর আগের। শুটিং শেষ হলেও পারফেক্ট টাইটেল খুঁজে না পেয়ে দিশেহারা অবস্থা ছিল পুরো টিমের। টাকার অঙ্কটা তারকাদের কাছে বড় কিছু না হলেও, শাহরুখ খানের হাত থেকে নগদ ইনাম নেওয়ার সুযোগ হাতছাড়া করতে চাননি কেউই। ব্যস, শুরু হয়ে যায় নাম খোঁজার প্রতিযোগিতা!

মুশকিল আসান রণবীর কাপুর!

ঠিক সেই সময়ই উদ্ধারকর্তা হয়ে এগিয়ে আসেন রণবীর কাপুর। শাহরুখকে ফোন করে তিনি সরাসরি প্রস্তাব দেন, ছবির নাম রাখা হোক 'হোন হ্যারি মেট সেজাল'

নামটি শাহরুখের পছন্দ হলেও সামান্য দ্বিধায় পড়েন পরিচালক ইমতিয়াজ আলি। তাঁর মনে হয়েছিল, এই নাম শুনলে দর্শক হয়তো তাঁর আগের সুপারহিট ছবি 'জব উই মেট'-এর ছায়া খুঁজবে। শেষমেশ করণ জোহর এসে 'হোন' শব্দটি বদলে 'জব' করে দেন। আর এভাবেই চূড়ান্ত হয় 'জব হ্যারি মেট সেজাল' (Jab Harry Met Sejal)

৫ হাজার না, মিলল ৬,০০০ টাকা!

গল্পের আসল টুইস্ট ঘটে ইমতিয়াজের এক পার্টিতে। রণবীরকে দেখা মাত্রই কথা অনুযায়ী পকেট থেকে ৫,০০০ টাকা বের করে তাঁর হাতে তুলে দেন শাহরুখ। শুধু তা-ই নয়, রণবীরের এই দারুণ বুদ্ধি পছন্দ হওয়ায় খুশি হয়ে আরও ১,০০০ টাকা বোনাস গুঁজে দেন তাঁর পকেটে! অর্থাৎ, একটা ফোন কল আর বুদ্ধির জোরে রণবীরের পকেটে আসে মোট ৬,০০০ টাকা

পরবর্তীতে 'জগ্গা জাসুস' ছবির প্রচারে এসে রণবীর নিজেই হেসে এই মজার অভিজ্ঞতা শেয়ার করেন। রসিকতা করে তিনি বলেন, "শাহরুখ ভাই অবশেষে আমার বকেয়া বিল মেটালেন, তাও আবার সুদে-আসলে!"

শাহরুখ-অনুষ্কা অভিনীত এই ছবি বক্স অফিসে তেমন ম্যাজিক দেখাতে না পারলেও, কিং খানের পকেট থেকে টাকা খসানোর এই মজার গল্পটি আজও বলিপাড়ার অন্যতম সেরা কিসসা!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ek Jhalak