Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
জমি নিয়ে বিবাদের জের: বাংলাদেশে পিটিয়ে হত্যা আওয়ামী লীগ নেতাকে, আটক ৬

জমি নিয়ে বিবাদের জের: বাংলাদেশে পিটিয়ে হত্যা আওয়ামী লীগ নেতাকে, আটক ৬

এক ঝলক 5 days ago

গুড়া: জমি সংক্রান্ত পুরোনো বিবাদের জেরে বাংলাদেশে আওয়ামী লীগের এক স্থানীয় নেতাকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠল। নিহত ব্যক্তির নাম মোখলেছুর রহমান ওরফে মোসলেম প্রামাণিক (৬২)। তিনি সাবেক সেনাকর্মী এবং কাজলা ইউনিয়ন আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়ার কাজলা ইউনিয়নের যমুনার চরের জমি নিয়ে এলাকার বাসিন্দা নান্টু সরকারের সঙ্গে মোখলেছুরের দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল।

সোমবার রাত আনুমানিক ৮টা নাগাদ বাজার থেকে বাড়ি ফেরার পথে মোখলেছুরকে পথ আটকে বেদম মারধর করা হয়। অভিযোগের তির নান্টু সরকার ও তার সঙ্গীদের দিকে।

গুরুতর আহত অবস্থায় মোখলেছুরকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সারিয়াকান্দি থানার পুলিশ জানিয়েছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। ময়নাতদন্তের জন্য দেহ মর্গে পাঠানো হয়েছে। মূল অভিযুক্ত নান্টু সরকারসহ মোট ৬ জনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ek Jhalak