Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'জেন জি'-র মন জয়ে মেগা প্ল্যান: নীতিন নবীনের টিমে নবীন মুখ, বাংলাসহ সারাদেশে সংগঠন মজবুত করতে নামছে এবিভিপি!

'জেন জি'-র মন জয়ে মেগা প্ল্যান: নীতিন নবীনের টিমে নবীন মুখ, বাংলাসহ সারাদেশে সংগঠন মজবুত করতে নামছে এবিভিপি!

এক ঝলক 1 week ago

য়াদিল্লি: 'নিট' প্রশ্নফাঁস ইস্যুতে দিল্লির যন্তর মন্তরে 'ককরোচ জনতা পার্টির' (সিজেপি) সাম্প্রতিক আন্দোলনের পর তরুণ প্রজন্ম বা 'জেন জি'-র (Gen Z) মন পেতে নতুন কৌশল গ্রহণ করছে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি সরকার এবং তাদের ছাত্র সংগঠন এবিভিপি।

ভবিষ্যৎ প্রজন্মের সাথে দূরত্ব কমাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিধ্যেই মন্ত্রিসভার সদস্যদের সামাজিক যোগাযোগ মাধ্যমে (বিশেষ করে ইনস্টাগ্রামে) সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন।

জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়াতে দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের কোর টিমেও তুলনামূলকভাবে তরুণ নেতাদের বেশি জায়গা দেওয়া হতে পারে বলে খবর।

এবিভিপির দুই দিনের বৈঠক ও নতুন টাস্ক ফোর্স

শনিবার থেকে এর্নাকুলামে শুরু হওয়া এবিভিপির কেন্দ্রীয় কার্যকরী কমিটির বৈঠকে দিল্লির যন্তর মন্তরে পুলিশি পদক্ষেপের সমালোচনা করা হয়। সংগঠনের মতে, দমনপীড়ন না করে আলোচনার পথ খোলা রাখলে এই আন্দোলন এত বড় সমর্থন পেত না। আগামী দিনে যে কোনো ছাত্র বিক্ষোভ পরিস্থিতি সামলাতে বিশেষ টাস্ক ফোর্স গড়ার পরিকল্পনা করছে এবিভিপি।

সংগঠনের মূল বার্তাসমূহ:

  • স্বচ্ছতা ও পরীক্ষা সংস্কার: জাতীয় পরীক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন, প্রযুক্তিগত সুরক্ষা বৃদ্ধি এবং 'পরীক্ষা মাফিয়াদের' বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের দাবি জানিয়েছে তারা।
  • বাংলাসহ সারা দেশে বিস্তার: ছাত্র ছাত্রীদের সমস্যা মেটাতে হিংসা বা রাজনীতির বদলে গণতান্ত্রিক প্রক্রিয়া ও আলোচনার মাধ্যমে সমাধান চায় এবিভিপি। এই বার্তাকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গসহ দেশজুড়ে সাংগঠনিক শক্তিবৃদ্ধিই তাদের মূল লক্ষ্য।
  • তারুণ্য ও অভিজ্ঞতার মেলবন্ধন: বিজেপির ৪৫ বছর বয়সী তরুণ সভাপতি নীতিন নবীনের নেতৃত্বে তরুণ মুখদের সামনে এনে দলে নতুন গতি আনার চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব।
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ek Jhalak