Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
কাটছে না দুর্যোগ, রাজ্যের কোন কোন জেলায় নামবে ভারী বৃষ্টি!

কাটছে না দুর্যোগ, রাজ্যের কোন কোন জেলায় নামবে ভারী বৃষ্টি!

এক ঝলক 1 week ago

ঙ্গের আকাশ থেকে দুর্যোগের মেঘ কাটছে না, বরং আরও শক্তিশালী হয়ে উপকূলের দিকে অবস্থান করছে নতুন নিম্নচাপ। এর জেরে সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।

কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় আজ আকাশ মূলত মেঘলা থাকবে এবং দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় দিনভর অস্বস্তিকর গরম ও ভ্যাপসা আবহাওয়া বজায় থাকবে। তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ek Jhalak