Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ক্যামাক স্ট্রিটে কি ঝুলবে তালা? অভিষেকের অফিসে দমকলের কড়া নোটিস, ৪৮ ঘণ্টার ডেডলাইন

ক্যামাক স্ট্রিটে কি ঝুলবে তালা? অভিষেকের অফিসে দমকলের কড়া নোটিস, ৪৮ ঘণ্টার ডেডলাইন

এক ঝলক 2 weeks ago

ভিষেকের ক্যামাক স্ট্রিট অফিসে সিল পড়ার আশঙ্কা, ৬ বেনিয়ম নিয়ে ৪৮ ঘণ্টার কড়া জবাব তলব দমকলের

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের কার্যালয়কে কেন্দ্র করে বিতর্কের পারদ নামার লক্ষণ নেই। পুরসভার বিলবোর্ড-অভিযানের রেশ কাটতে না কাটতেই এবার অগ্নিপরিষেবা বিধিনিষেধ না মানার গুরুতর অভিযোগ উঠল এই অফিসে।

ফায়ার সেফটিতে একাধিক গলদ মেলায় কার্যালয়টি কেন সিল করা হবে না, তার লিখিত কৈফিয়ত চেয়ে ভবন মালিক ও ভাড়াটে পক্ষকে কড়া নোটিস পাঠিয়েছে রাজ্য দমকল বিভাগ। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় নথি সহ দমকলের ডিরেক্টর-ইনচার্জের কাছে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি ক্যামাক স্ট্রিট ভবনের ৭ এবং ৮ তলায় অবস্থিত এই অফিসে আচমকা তল্লাশি অভিযান চালায় দমকল বাহিনী। অনুসন্ধানে অগ্নিনির্বাপণ ব্যবস্থায় মোট ৬টি বড় ধরনের অনিয়ম ধরা পড়ে:

  • মেয়াদউত্তীর্ণ সার্টিফিকেট: কার্যালয়ের ফায়ার সেফটি সার্টিফিকেটের মেয়াদ গত ১০ আগস্ট শেষ হয়ে গেলেও তা নবীকরণের কোনো আবেদন করা হয়নি।
  • জরুরি নিষ্ক্রমণ পথ বা ফায়ার এক্সিটের অভাব: আগুন লাগলে দ্রত বের হওয়ার জন্য নির্ধারিত কোনো 'ফায়ার এক্সিট' নেই।
  • পর্যাপ্ত জলের অভাব: সপ্তম তলায় আপৎকালীন পরিস্থিতিতে আগুন নেভানোর মতো প্রয়োজনীয় জলের ব্যবস্থা পাওয়া যায়নি।
  • বিকল অ্যালার্ম: ভবনের ফায়ার অ্যালার্ম ব্যবস্থাটি ঠিকঠাক কাজ করছিল না।

দমকল সূত্রের খবর, ন্যূনতম সুরক্ষাবিধি না মেনে এতদিন কীভাবে সেখানে কর্মকাণ্ড চলছিল, তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়েছে। সরকারি নিয়ম লঙ্ঘনের কারণে এই মামলায় 'ফায়ার সেফটি আইন'-এর ৩৭এ ধারা যুক্ত করা হয়েছে। নির্দিষ্ট ৪৮ ঘণ্টার মধ্যে উপযুক্ত ও সন্তোষজনক জবাব না মিললে কার্যালয়টি সিল করে দেওয়ার পথে হাঁটতে পারে দমকল বিভাগ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ek Jhalak