Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
নন্দীগ্রামে পুলিশের জালে তৃণমূল নেতা, মুখে কেবল নো কমেন্ট!

নন্দীগ্রামে পুলিশের জালে তৃণমূল নেতা, মুখে কেবল নো কমেন্ট!

এক ঝলক 2 weeks ago

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে নির্বাচনী সহিংসতা ও বোমাবাজির অভিযোগে শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়লেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা বাপ্পাদিত্য গর্গ। মঙ্গলবার নন্দীগ্রাম বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। নন্দীগ্রাম-১ ব্লকের এই প্রাক্তন সভাপতি তথা বর্তমান কোর কমিটির সদস্যের বিরুদ্ধে সমবায় নির্বাচনে ভীতি প্রদর্শন ও বোমাবাজির গুরুতর অভিযোগ ছিল।

এছাড়া, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এলাকা অশান্ত করা এবং ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার মামলায় তাঁর বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে পুলিশ তাঁকে আটক করতে সক্ষম হয়।

বুধবার সকালে কঠোর পুলিশি নিরাপত্তায় নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়। এরপর তাঁকে হলদিয়া মহকুমা আদালতে পেশ করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। সাংবাদিকদের তরফ থেকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি এবং কেবল 'নো কমেন্ট' বলে গাড়িতে ওঠেন। সীতানন্দ কলেজের অধ্যাপক তথা প্রভাবশালী এই নেতার গ্রেপ্তারির ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র চাঞ্চল্য ও নানাবিধ আলোচনার সৃষ্টি হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ek Jhalak