Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
নতুন প্রজন্মকে কাছে টানতে আসরে বিজেপি, নেতাজি ইনডোরে আজ মহাসমারোহে জেন জি উৎসব!

নতুন প্রজন্মকে কাছে টানতে আসরে বিজেপি, নেতাজি ইনডোরে আজ মহাসমারোহে জেন জি উৎসব!

এক ঝলক 1 week ago

নিট পরীক্ষা প্রশ্ন ফাঁসের জেরে দেশজুড়ে তরুণ প্রজন্মের তীব্র বিক্ষোভের পর তাঁদের সঙ্গে নিবিড় যোগাযোগ গড়ে তোলার ওপর বিশেষ জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মন্ত্রীদেরও এই তরুণ প্রজন্মের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতা বজায় রেখেই এবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে জেন জি উৎসব।

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে এক ছাদের তলায় হাজির থাকবেন নতুন প্রজন্মের প্রতিনিধিরা।

তরুণ সমাজের ভাবনা, প্রত্যাশা, বর্তমান সমস্যা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সরাসরি আলোচনা ও মতবিনিময়ের সুযোগ করে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য। রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি নতুন প্রজন্মের কথা শোনা এবং তাঁদের দৃষ্টিভঙ্গিকে যথাযথ গুরুত্ব দেওয়ার বার্তা এই মঞ্চ থেকে দেওয়া হবে। মূলত তরুণদের মধ্যে সরকারের প্রতি আস্থা ফিরিয়ে আনা এবং রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে তাঁদের দূরত্ব কমিয়ে যোগাযোগ সহজ করার উদ্দেশ্যে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ek Jhalak