Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
নেপালে হড়পা বানের তাণ্ডব: মৃতের সংখ্যা প্রায় ৬০০, নিখোঁজ আড়াই হাজার ও ৩০০-র বেশি ভারতীয়

নেপালে হড়পা বানের তাণ্ডব: মৃতের সংখ্যা প্রায় ৬০০, নিখোঁজ আড়াই হাজার ও ৩০০-র বেশি ভারতীয়

এক ঝলক 1 week ago

প্রাকৃতিক দুর্যোগে তছনছ নেপাল। সাম্প্রতিক ভয়াবহ হড়পা বানে দেশটিতে মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে। নেপাল পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ ৯-এ, তবে আশঙ্কা করা হচ্ছে এটি ৬০০ ছাঁড়িয়ে যেতে পারে। এছাড়া এখনও নিখোঁজ প্রায় ২,৫০০ জন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে অন্যতম মধ্য নেপালের রাসুয়া।

দুর্গম পার্বত্য এলাকা থেকে একের পর এক মৃতদেহ উদ্ধার হওয়ায় পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। রেড ক্রসের হিসাব অনুযায়ী, এই বিপর্যয়ে ৯০ হাজারেরও বেশি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এই পরিস্থিতির মধ্যেই নতুন করে তৈরি হয়েছে বন্যার আশঙ্কা। নেপালের বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে, বিপজ্জনক 'ভোটে কোশি' ও 'ত্রিশূলী' নদী এলাকায় কাদা মেশানো জলের স্তর নতুন করে বাড়ছে। নদী তীরবর্তী এলাকার বাসিন্দা এবং উদ্ধারকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বিপর্যয়ে আটকে পড়েছেন বহু ভারতীয়ও। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ৩২০ জন ভারতীয় এবং ১০০ জন ভারতীয় বংশোদ্ভূত এখনও নিখোঁজ। তবে স্বস্তির খবর, তিব্বত সীমান্তে আটকে থাকা ৪০০ জন ভারতীয়ের সঙ্গে যোগাযোগ করা গেছে এবং তাঁরা নিরাপদে আছেন।

বন্যায় তিন ডজনেরও বেশি ব্রিজ ভেসে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা পুরো বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যা উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে দ্রুত যোগাযোগের মাধ্যম হিসেবে ৪২টি 'বেইলি ব্রিজ' তৈরির জন্য ভারত ও চিনের কাছে সাহায্য চেয়েছে নেপাল। ইতিমধ্যে ভারত সরকারের পক্ষ থেকে দুই দফায় প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ek Jhalak