Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
নিট আন্দোলনে ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের: বাতিল সব FIR, স্থগিত CJP-র ৫ সেপ্টেম্বরের দিল্লি মিছিল

নিট আন্দোলনে ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের: বাতিল সব FIR, স্থগিত CJP-র ৫ সেপ্টেম্বরের দিল্লি মিছিল

এক ঝলক 2 days ago

লকাতা: দেশজুড়ে চলা নিট (NEET) আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর (FIR) বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সংবিধানের ১৪২ নম্বর অনুচ্ছেদের বিশেষ ক্ষমতা প্রয়োগ করে প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ এই ঐতিহাসিক নির্দেশ জারি করেছে।

আদালতের মূল নির্দেশিকা:

  • মামলা বাতিল ও নিষেধাজ্ঞা: ২০ থেকে ২৬ জুলাইয়ের মধ্যে ঘটে যাওয়া আন্দোলন সম্পর্কিত সমস্ত এফআইআর বাতিল ঘোষণা করা হয়েছে। দেশের কোনও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল এই ঘটনার তদন্ত বা বিচারপ্রক্রিয়া এগিয়ে নিতে পারবে না এবং নতুন করে কোনও এফআইআর দায়ের করা যাবে না।
  • দিল্লি পুলিশ ও কেন্দ্রকে ব্যতিক্রমী অনুমতি: সুপ্রিম কোর্ট কেবল একটি বিষয়ে ছাড় দিয়েছে। কেন্দ্র ও দিল্লি পুলিশ আন্দোলনস্থলে উপস্থিত ২,৮৭৩ জন দাগি আসামির বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের করতে পারবে, যাদের বিরুদ্ধে গুরুতর অপরাধের রেকর্ড রয়েছে।
  • ক্ষতিপূরণের নির্দেশ: নিট ২০২৬ কেন্দ্রিক আত্মহত্যার ঘটনায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে আলোচনা করে তিন মাসের মধ্যে একটি নির্দিষ্ট ক্ষতিপূরণ ব্যবস্থা তৈরির নির্দেশ দিয়েছে আদালত।

সিজেপি (CJP)-র প্রতিক্রিয়া ও সিদ্ধান্ত: সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে 'ঐতিহাসিক' বলে স্বাগত জানিয়েছেন ককরোচ জনতা পার্টির (CJP) প্রধান মুখপাত্র সৌরভ দাস। দাগি অপরাধীদের বিরুদ্ধে তদন্তে সমর্থন জানানোর পাশাপাশি তিনি ঘোষণা করেছেন যে, সুপ্রিম কোর্টের ইতিবাচক নির্দেশের পর আগামী ৫ সেপ্টেম্বর দিল্লিতে সিজেপি-র পূর্বঘোষিত প্রতিবাদ মিছিলটি আর হচ্ছে না

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ek Jhalak