Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
নিট আন্দোলনের সব এফআইআর বাতিল সুপ্রিম কোর্টের, ৫ সেপ্টেম্বরের প্রতিবাদ মিছিল স্থগিত!

নিট আন্দোলনের সব এফআইআর বাতিল সুপ্রিম কোর্টের, ৫ সেপ্টেম্বরের প্রতিবাদ মিছিল স্থগিত!

এক ঝলক 1 week ago

দেশজুড়ে 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বে চলা নিট আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সংবিধানের ১৪২ নম্বর অনুচ্ছেদের বিশেষ ক্ষমতা প্রয়োগ করে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ এই ঐতিহাসিক নির্দেশ দেয়।

আদালত জানিয়েছে, ২০ থেকে ২৬ জুলাইয়ের মধ্যে ঘটে যাওয়া ঘটনাগুলির সঙ্গে সম্পর্কিত পুরোনো এফআইআরগুলি যেমন বন্ধ করতে হবে, তেমনই এই সময়ের জন্য নতুন কোনো এফআইআর দায়ের করা যাবে না। তবে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সরকারের আবেদনের প্রেক্ষিতে আদালতের বিশেষ নির্দেশ অনুযায়ী, গুরুতর অপরাধের রেকর্ড থাকা ২,৮৭৩ জনের বিরুদ্ধে নতুন এফআইআর দায়েরের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের এই রায়ের পর সিজেপি-র পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী ৫ সেপ্টেম্বর দিল্লিতে নির্ধারিত প্রতিবাদ মিছিল আর হচ্ছে না। দলের মুখপাত্র সৌরভ দাস এই নির্দেশকে ঐতিহাসিক বলে স্বাগত জানিয়েছেন। পাশাপাশি, নিট ২০২৬-এর কারণে সংঘটিত আত্মহত্যার ঘটনায় কেন্দ্রীয় সরকারকে তিন মাসের মধ্যে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। একইসঙ্গে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে আলোচনা করে ভবিষ্যতে ক্ষতিপূরণের একটি সুনির্দিষ্ট ব্যবস্থা তৈরির নির্দেশও দেওয়া হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ek Jhalak