Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ফেলে যাওয়া ফোনই দিল ক্লু! দুই রাজ্যের পুলিশের যৌথ অভিযানে আসাম থেকে উদ্ধার নদিয়ার নাবালিকা

ফেলে যাওয়া ফোনই দিল ক্লু! দুই রাজ্যের পুলিশের যৌথ অভিযানে আসাম থেকে উদ্ধার নদিয়ার নাবালিকা

এক ঝলক 5 days ago

ফোন ট্র্যাক করে যাতে পুলিশ বা পরিবার নাগাল না পায়, তাই নিজের মোবাইলটি বাড়িতেই রেখে পালিয়েছিল ১৩ বছরের এক কিশোরী। তবে সেই ফেলে যাওয়া ফোনের সূত্র ধরেই দুই রাজ্যের পুলিশের যৌথ তৎপরতায় উদ্ধার করা সম্ভব হলো নদিয়ার হরিণঘাটার বাসিন্দা ওই নাবালিকাকে।

ঘটনার সূত্রপাত শনিবার। সকাল থেকে মেয়ের খোঁজ না পেয়ে অপহরণের অভিযোগ জানিয়ে হরিণঘাটা থানায় দ্বারস্থ হয় পরিবার।

তদন্তে নেমে পুলিশ কিশোরীর ফেলে যাওয়া ফোনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং বিভিন্ন মেসেজ খতিয়ে দেখতে শুরু করে। সেখান থেকেই পুলিশ জানতে পারে, আসামের বরপেটা এলাকার এক ১৬ বছরের কিশোরের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল মেয়েটির। ওই কিশোরই তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে মোবাইল ছাড়া আসামে চলে আসতে বলেছিল।

তথ্য পাওয়ার সাথে সাথেই হরিণঘাটা পুলিশ যোগাযোগ করে আসাম পুলিশের সাথে। ছবি ও প্রয়োজনীয় তথ্য পেয়ে আসামের পুলিশ বরপেটার ওই কিশোরের বাড়িতে অভিযান চালায়। কিশোরকে জিজ্ঞাসাবাদ করার পর নিশ্চিত হওয়া যায় যে নাবালিকা ট্রেনে করে আসামেরই দিকে আসছে। এরপরই বঙ্গাইগাঁও স্টেশনে ফাঁদ পাতে আসাম পুলিশের সাদা পোশাকের বিশেষ দল। ট্রেন স্টেশনে পৌঁছানো মাত্রই ছবি মিলিয়ে খুঁজে বের করে উদ্ধার করা হয় নদিয়ার ওই কিশোরীকে।

রবিবারই হরিণঘাটা পুলিশের একটি বিশেষ টিম আসামে পৌঁছায় মেয়েটিকে ফিরিয়ে আনার জন্য। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ek Jhalak