Dailyhunt
ফেসবুকের প্রেম থেকে লিভ-ইন আর শেষমেশ নৃশংস পরিণতি! গড়িয়ার বিউটি পার্লারে রক্তারক্তির অন্তরালে চাঞ্চল্যকর তথ্য

ফেসবুকের প্রেম থেকে লিভ-ইন আর শেষমেশ নৃশংস পরিণতি! গড়িয়ার বিউটি পার্লারে রক্তারক্তির অন্তরালে চাঞ্চল্যকর তথ্য

এক ঝলক 1 week ago

ড়িয়ার বিউটি পার্লারে দিনের আলোয় ভয়াবহ হত্যাকাণ্ডের নেপথ্যে উঠে এল পরকীয়া ও চরম প্রতিহিংসার কাহিনী। জানা গেছে, হরিয়ানার যুবক পঙ্কজের সঙ্গে ফেসবুকে আলাপ হয়েছিল বিবাহিত রূপবাণী দাসের। সেই প্রেম গড়িয়েছিল লিভ-ইন পর্যন্ত। কিন্তু মাস দুয়েক আগে প্রেমিককে ছেড়ে স্বামীর সংসারে ফিরে আসাই কাল হলো ওই গৃহবধূর।

মঙ্গলবার দুপুরে নরেন্দ্রপুরের ওই পার্লারে ঢুকে রূপবাণীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের পর আত্মঘাতী হয় পঙ্কজ। প্রত্যক্ষদর্শীদের মতে, রূপবাণীর স্বামী তাঁকে পার্লারে নামিয়ে দিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই পঙ্কজ ভিতরে ঢোকে এবং দরজা বন্ধ করে দেয়। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলেও ততক্ষণে সব শেষ। পুলিশ পৌঁছে রক্তাক্ত অবস্থায় দুটি দেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে অনুমান, সম্পর্ক বিচ্ছেদের আক্রোশ থেকেই সুদূর হরিয়ানা থেকে এসে এই কাণ্ড ঘটিয়েছে যুবক। ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত গোটা এলাকা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ek Jhalak