Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
পুজোর আগেই ধামাকা: ২০% মহার্ঘ ভাতা ঘোষণা! হাতে আসছে মোটা অঙ্কের বাড়তি টাকা, দেখে নিন হিসেব

পুজোর আগেই ধামাকা: ২০% মহার্ঘ ভাতা ঘোষণা! হাতে আসছে মোটা অঙ্কের বাড়তি টাকা, দেখে নিন হিসেব

এক ঝলক 2 weeks ago

উৎসবের মরশুম শুরু হওয়ার আগেই রাজ্য সরকারি কর্মীদের জন্য বড়সড় সুখবর বয়ে এল। এবার বেতনের সঙ্গেই মিলবে বর্ধিত ২০ শতাংশ মহার্ঘ ভাতা (DA)। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। তিনি জানান, অর্থসচিব ও অর্থমন্ত্রীকে ইতিমধ্যেই প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে যাতে পুজোর আগেই অক্টোবর মাসের বেতন ও এই অতিরিক্ত ডিএ কর্মীদের হাতে পৌঁছে যায়।

কত টাকা বাড়তি পাবেন? দেখে নিন হিসেব:

  • যাদের মূল বেতন (Basic Pay) ৩০,০০০ টাকা: ২০% অতিরিক্ত ডিএ যুক্ত হওয়ায় তারা প্রতি মাসে আরও ৬,০০০ টাকা বেশি পাবেন। অর্থাৎ, আগে যেখানে ডিএ বাবদ মিলত ৫,৪০০ টাকা, সেখানে এবার মোট ডিএ দাঁড়াবে ১১,৪০0 টাকা
  • যাদের মূল বেতন (Basic Pay) ৫০,০০০ টাকা: ২০% বর্ধিত ডিএ-এর ফলে তারা মাসে ১০,০০০ টাকা বেশি হাতে পাবেন। আগে পাওয়া ৯,০০০ টাকার জায়গায় মোট ডিএ বেড়ে হবে ১৯,০০০ টাকা

অক্টোবরের বেতন সংক্রান্ত বিশেষ আপডেট: দুর্গাপুজোর আনন্দ দ্বিগুণ করতে অক্টোবরের পুরো বেতন এবং বর্ধিত ডিএ মাসের শেষ কার্যদিবসের আগেই কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করার ব্যবস্থা করা হচ্ছে।

দীর্ঘ ১৫ বছর ধরে আন্দোলন চললেও একাধিক দাবি অধরা রয়ে গিয়েছিল। তবে নতুন সরকার ক্ষমতায় আসার পরই সরকারি কর্মীদের বকেয়া ও দাবিপূরণের বিষয়ে ইতিবাচক পদক্ষেপ করা শুরু হলো। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্যের ডিএ-এর যে প্রায় ৪২ শতাংশ ফারাক ছিল, তা ধাপে ধাপে মিটিয়ে ফেলার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

শুধুমাত্র ডিএ বৃদ্ধিই নয়, রাজ্য়ে সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) চালুরও স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন তিনি। ইতিমধ্যে কমিশন গঠন সম্পন্ন হয়েছে এবং আগামী কয়েক মাসের মধ্যে রিপোর্ট পেশ হলেই নতুন বেতন কাঠামো কার্যকর করার প্রক্রিয়া শুরু হবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ek Jhalak