Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
পুজোয় ২৪ ঘণ্টা খোলা টিকিট কাউন্টার, রেকর্ড ভিড় সামলাতে তৎপর শিয়ালদহ ডিভিশন

পুজোয় ২৪ ঘণ্টা খোলা টিকিট কাউন্টার, রেকর্ড ভিড় সামলাতে তৎপর শিয়ালদহ ডিভিশন

এক ঝলক 1 week ago

দুর্গাপুজোর সময় অতিরিক্ত যাত্রীচাপ সামলাতে এবং যাতায়াত মসৃণ করতে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। গত বছরের ২১ লক্ষ যাত্রীর রেকর্ড ভিড় মাথায় রেখে এ বার বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে উৎসবের দিনগুলিতে শিয়ালদহ ও কলকাতা স্টেশনের সমস্ত টিকিট কাউন্টার সার্বক্ষণিক বা ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাশাপাশি, স্বয়ংক্রিয় টিকিট ভেন্ডিং মেশিন (এটিভিএম) এবং মোবাইল বা হ্যান্ডহেল্ড টার্মিনালের মাধ্যমে টিকিট দেওয়ার বিশেষ ব্যবস্থা থাকছে, যা কাউন্টারের দীর্ঘ লাইন কমাতে সাহায্য করবে। ভিড় এড়াতে প্রবেশ ও প্রস্থান পথ আলাদা করার পাশাপাশি দমদম, ব্যারাকপুর ও রানাঘাট স্টেশনের পরিকাঠামো উন্নয়ন এবং নতুন বুকিং কাউন্টার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) রাজীব সাক্সেনার নেতৃত্বে আয়োজিত উচ্চপর্যায়ের ভার্চুয়াল বৈঠকে নিরাপত্তা ও জরুরি পরিষেবার বিষয়গুলি পর্যালোচনা করা হয়। স্টেশন চত্বরে সিসিটিভি নজরদারির পাশাপাশি পর্যাপ্ত আরপিএফ কর্মী মোতায়েন এবং নিয়মিত জনসচেতনতামূলক ঘোষণা করা হবে। এছাড়াও শিয়ালদহ, বালিগঞ্জ ও দমদম স্টেশনে আধুনিক শৌচাগার নির্মাণ এবং বিধাননগর সাবওয়ের সংস্কার কাজ চলছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা পরিষেবা, বিপর্যয় ব্যবস্থাপনা এবং উদ্ধারকারী দলের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। রেল কর্তৃপক্ষের এই আগাম পদক্ষেপে পুজোয় সাধারণ যাত্রীদের যাতায়াত আরও নিরাপদ ও সুশৃঙ্খল হবে বলে আশা করা হচ্ছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ek Jhalak