Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"পুলিশ সরলেই ৫৬-৫৮ বিধায়ক নিয়ে মিছিল!" কাকলিকে পাল্টা কুণাল ঘোষের

"পুলিশ সরলেই ৫৬-৫৮ বিধায়ক নিয়ে মিছিল!" কাকলিকে পাল্টা কুণাল ঘোষের

এক ঝলক 1 week ago

লকাতা: তৃণমূলের দলবদল নিয়ে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা। প্রাক্তন তৃণমূল নেতাদের এনসিপিআই (NCPI)-তে যোগদানের আবহেই এবার পাল্টা দাবি করলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। তাঁর দাবি, কালীঘাট শিবির ছেড়ে যাঁরা অন্য দলে গিয়েছিলেন, তাঁদের অনেকেই এখন ফিরে আসতে চাইছেন।

কুণাল ঘোষ সরাসরি আক্রমণ শানিয়ে বলেন, "যাঁরা দল ছেড়েছেন, তাঁরা পরিস্থিতিচক্রে গিয়েছিলেন।

এখন ভুল বুঝতে পেরে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। পুলিশ সরে গেলেই ওদিকের তিন জন বিধায়ক মাত্র পড়ে থাকবেন। ৫৬ থেকে ৫৮ জন বিধায়ককে সঙ্গে নিয়ে আমরা বিধানসভায় মিছিল করব।"

পাশাপাশি, রাজ্যের প্রাক্তন মন্ত্রী শশী পাঁজার শিবির বদলের জল্পনা তৈরি হয়েছিল সম্প্রতি। কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে তিনি দেখা করতে যাওয়ায় এই জল্পনা আরও উসকে ওঠে। তবে কুণাল ঘোষ পরিষ্কার জানিয়ে দেন, শশী পাঁজা কালীঘাট শিবিরেই রয়েছেন। ভোটের পর মেয়ে ও চিকিৎসার কাজে ব্যস্ত থাকলেও কুণালের দাবি-উনি যেখানে ছিলেন, সেখানেই আছেন।

অন্যদিতে, বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার দিল্লিতে বসে ভিন্ন দাবি করেছেন। তাঁর দাবি, কালীঘাট শিবিরের আরও দুই সাংসদ তাঁদের (NCPI) সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা থেকে শুরু করে নানা অনৈতিক বিষয়ের কারণেই অনেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বলে অভিযোগ তাঁর। তবে সেই দুই সাংসদ কে বা তাঁরা পুরুষ না নারী-সে বিষয়ে কিছু খোলসা করেননি কাকলি।

আগামীকাল দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এনসিপিআই-তে যোগ দেওয়া বিদ্রোহী সাংসদদের সঙ্গে বৈঠকে বসতে পারেন। ওই বৈঠকে জল্পনায় থাকা এই দুই সাংসদ উপস্থিত থাকবেন কিনা, তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল তুঙ্গে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ek Jhalak