Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'রাজনৈতিক দল নয়, জনগণের মঞ্চ!' ৫ অগস্ট CJP-র মেগা বৈঠকের আগে মোদীকে ডিগ্রি চ্যালেঞ্জ দিপকের

'রাজনৈতিক দল নয়, জনগণের মঞ্চ!' ৫ অগস্ট CJP-র মেগা বৈঠকের আগে মোদীকে ডিগ্রি চ্যালেঞ্জ দিপকের

এক ঝলক 1 week ago

দিল্লির যন্তর মন্তরে টানা ৩৬ দিনের ঐতিহাসিক নিট (NEET) আন্দোলনের পর গত ২৫ জুলাই পদত্যাগ করতে বাধ্য হন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এই বড় সাফল্যের পর এবার ভবিষ্যতের রূপরেখা তৈরি করতে চলেছে 'ককরোচ জনতা পার্টি' (CJP)। আগামী ৫ অগস্ট (বুধবার) মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে সংগঠনের প্রথম কোর কমিটির বৈঠক ডেকেছেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে।

এই বৈঠকে দেশজুড়ে সংগঠনের বিস্তার এবং আগামী দিনে সাধারণ মানুষের স্বার্থে কী কী নতুন কর্মসূচি নেওয়া হবে, তার রোডম্যাপ তৈরি করা হবে।

তবে সিজেপি কি ভবিষ্যতে কোনও রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে? এই জল্পনা সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন অভিজিৎ। তিনি স্পষ্টভাবে জানান, সিজেপি-কে রাজনৈতিক দলে পরিণত করার কোনো পরিকল্পনা তাঁদের নেই। এটি সাধারণ মানুষের আন্দোলন হিসেবেই লড়াই চালিয়ে যাবে।

ইভিএম এবং বর্তমান রাজনৈতিক ব্যবস্থার সমালোচনা করে দিপকে বলেন, "এখন নতুন দল গঠন করে কোনো লাভ নেই। নির্বাচনের ওপর মানুষের আস্থা উঠে যাচ্ছে-সকালে যাকে ভোট দেওয়া হচ্ছে, বিকেলে অন্য কেউ নির্বাচিত হচ্ছে। জেতার পর জনপ্রতিনিধিরা বিক্রি হয়ে যাচ্ছেন, আর ইডি-সিবিআই দিয়ে দল ভেঙে দেওয়া হচ্ছে। তাই এই পরিস্থিতিতে রাজনৈতিক দল গড়ার কোনো যৌক্তিকতা নেই।"

প্রধানমন্ত্রীকে ডিগ্রি চ্যালেঞ্জ

সম্প্রতি সুরাতের এক আরটিআই (RTI) কর্মী দিপকের পরিবারের আয় ও আর্থিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তার জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে দিপকে বলেন, "প্রধানমন্ত্রী মোদীজি যদি নিজের শিক্ষাগত যোগ্যতার ডিগ্রি প্রকাশ্যে আনেন, তবে আমিও আমার এডুকেশন লোন ও স্কলারশিপের সমস্ত আসল নথি জনসমক্ষে আনব। আমার ডিগ্রি অন্তত আসল, আশা করি ওঁর ডিগ্রিটিও আসলই হবে।"

শিক্ষামন্ত্রীর ইস্তফার পর সিজেপি-র এই আন্দোলন দেশজুড়ে ব্যাপক আলোড়ন তৈরি করেছে। এবার ৫ অগস্টের প্রথম কোর কমিটির বৈঠক থেকে তারা নতুন কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই নজর দেশের রাজনৈতিক মহলের।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ek Jhalak