Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
রণহুঙ্কার ঋতব্রতর! কেএমসি-র ২০৯ আসনেই 'আসল' তৃণমূল, বিজেপির বিরুদ্ধে অল-আউট লড়াইয়ের প্রস্তুতি

রণহুঙ্কার ঋতব্রতর! কেএমসি-র ২০৯ আসনেই 'আসল' তৃণমূল, বিজেপির বিরুদ্ধে অল-আউট লড়াইয়ের প্রস্তুতি

এক ঝলক 5 days ago

লকাতা পুরভোটে অল-আউট লড়াই! ২০৯ আসনেই প্রার্থী দিচ্ছে ঋতব্রতর 'আসল' তৃণমূল

কলকাতা: কলকাতা পুরসভা (KMC) নির্বাচনে লড়াইয়ের জন্য পুরোপুরি কোমড় বেঁধে নেমে পড়ল বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন 'আসল' তৃণমূল কংগ্রেস। শহরের সবকটি, অর্থাৎ ২০৯টি ওয়ার্ডেই বিজেপির বিরুদ্ধে নিজেদের প্রার্থী দাঁড় করানোর সিদ্ধান্ত নিয়েছে তারা।

ভোটের চূড়ান্ত রণকৌশল নির্ধারণ করতে চলতি সপ্তাহান্তেই বৈঠকে বসছে দলের শীর্ষ নেতৃত্ব।

একই সঙ্গে, আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া পুরসভার ওয়ার্ড ডিলিমিটেশন বা পুনর্বিন্যাসের গণশুনানিতে তথ্য ও মানচিত্রসহ হাজির হওয়ার জন্য দলীয় প্রতিনিধিদের জন্য বিশেষ গাইডলাইনও তৈরি করে দিয়েছে শীর্ষ নেতৃত্ব।

মঙ্গলবার বিধানসভায় কথা বলার সময় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, "ডিলিমিটেশনের পর নতুন করে গঠিত হতে যাওয়া ২০৯টি ওয়ার্ডের প্রতিটিতেই বিজেপির বিরুদ্ধে আমাদের প্রার্থীরা লড়াই করবেন। শুধু কলকাতা নয়, হাওড়াসহ রাজ্যের সমস্ত পুরসভাতেই নাগরিক স্বার্থ রক্ষা করতে আমাদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন।" তিনি আরও জানান, পুরভোটের স্ট্র্যাটেজি ঠিক করতে সিনিয়র লিডারশিপ এবং পুরভোটের দায়িত্বে থাকা নেতৃত্বের সঙ্গে যৌথ আলোচনার মাধ্যমে 'কালেক্টিভ ডিসিশন' বা যৌথ সিদ্ধান্ত নেওয়া হবে। ঋতব্রত শিবিরের আশা, পুরভোটের আগেই দলের প্রতীক ও তহবিল সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের চূড়ান্ত রায় চলে আসবে, যা প্রার্থীদের বাড়তি অক্সিজেন জোগাবে।

এ দিনই দলের নতুন পদক্ষেপ হিসেবে ঋজু দত্তকে 'আসল তৃণমূল'-এর জাতীয় মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্য দিকে, এসআইআর (SIR)-এর আওতায় যেসব আবেদনকারীদের বিষয়টি এখনও ট্রাইবুন্যালে আটকে রয়েছে, দুর্গাপুজোর আগেই তাঁদের নাম যাতে ভোটার তালিকায় তোলা হয়-তার জন্য রাজ্য সরকারের দ্রুত পদক্ষেপের দাবি জানাচ্ছে ঋতব্রত শিবির। খুব শিগগিরই এই বিষয়ে মুখ্যমন্ত্রী এবং রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে চলেছে দলের প্রতিনিধি দল। এমনকি বিধানসভায় দাঁড়িয়ে এই নিয়ে প্রাক্তন পুরমন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম এবং জাভেদ খানের সঙ্গে প্রাথমিক আলোচনাও সেরে নিয়েছেন বিরোধী দলনেতা।

ওয়ার্ড পুনর্বিন্যাসের বিজ্ঞপ্তি জারি হতেই কলকাতা ও হাওড়া পুরভোটের ঢাক বেজে গিয়েছে। বিজেপি ইতিমধ্যেই নির্বাচনী কমিটি গড়ে পুরোদমে মাঠে নেমে পড়েছে। পিছিয়ে নেই ঋতব্রতের 'আসল' তৃণমূলও। সম্প্রতি পুরসভার সর্বদলীয় বৈঠকে বিধানসভার উপদলনেতা সন্দীপন সাহা গিয়ে ডিলিমিটেশন নিয়ে দলের আপত্তির কথা জানিয়ে এসেছেন। পাশাপাশি, উত্তর ও দক্ষিণ কলকাতা জেলা সভাপতিদের দ্রুত সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা তৈরির নির্দেশ দিয়েছে দল।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ek Jhalak