Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
রশ্মিকা-তৃপ্তিকে সরিয়ে আমিই ন্যাশনাল ক্রাশ! রবি কিষানের মন্তব্যে নেটপাড়ায় হাসির রোল!

রশ্মিকা-তৃপ্তিকে সরিয়ে আমিই ন্যাশনাল ক্রাশ! রবি কিষানের মন্তব্যে নেটপাড়ায় হাসির রোল!

এক ঝলক 2 weeks ago

ভোজপুরী সুপারস্টার তথা গোরক্ষপুরের বিজেপি সাংসদ রবি কিষান নিজেকে দেশের 'ন্যাশনাল ক্রাশ' বলে দাবি করায় নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা ও হাসির রোল। এযাবৎকাল রশ্মিকা মন্দানা বা তৃপ্তি দিমরির মতো জনপ্রিয় তারকারাই এই খেতাবে ভূষিত হলেও, এবার সেই তালিকায় নিজের নাম জুড়ে নতুন কৌতূহলের সৃষ্টি করেছেন এই তারকা সাংসদ।

সাম্প্রতিক সময়ে নানা বিতর্কিত ও অদ্ভুত মন্তব্যের জেরে বারবার খবরের শিরোনামে আসা রবি কিষানের এই আত্মঘোষণা সামাজিক মাধ্যমে অত্যন্ত দ্রুত ভাইরাল হয়ে পড়েছে।

যুবপ্রজন্ম বা জেন জি এই মন্তব্যকে কেন্দ্র করে মজার ছলে তাঁকে 'ডেলুলু' বা দিবাস্বপ্নে বিভোর বলে কটাক্ষ করেছে। পাশাপাশি, নেটদুনিয়ায় তাঁকে নিয়ে তৈরি হয়েছে অজস্র মজাদার মিম ও রিল। তবে এই ট্রোলিংকে সম্পূর্ণ ইতিবাচক হিসেবেই গ্রহণ করেছেন রবি কিষান। জেন জি-র সৃজনশীলতাকে কুর্নিশ জানিয়ে তিনি জানান, সাধারণ মানুষকে ইন্টারনেট সেনসেশনে পরিণত করার পেছনে তরুণ প্রজন্মের এই ভালোবাসা ঐতিহাসিক এবং অতুলনীয়।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ek Jhalak