Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
রেস্তরাঁ-শপিং মলে পচা মাংসের পাহাড়! অভিযানে বাতিল ফুড কোর্টের লাইসেন্স

রেস্তরাঁ-শপিং মলে পচা মাংসের পাহাড়! অভিযানে বাতিল ফুড কোর্টের লাইসেন্স

এক ঝলক 3 days ago

ভাগাড়কাণ্ডের স্মৃতি উস্কে উত্তর ২৪ পরগনায় উদ্ধার বিপুল পচা মাংস, সিল হওয়ার মুখে রেস্তরাঁ

রাজ্যে খাদ্যসুরক্ষা সুনিশ্চিত করতে খাদ্য সুরক্ষা দফতর, পুরসভা ও পুলিশের যৌথ অভিযানে সামনে এল আশঙ্কাজনক তথ্য। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া ও মধ্যমগ্রামের নামী রেস্তরাঁ এবং শপিং মল থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ পচা ও ছত্রাক ধরা মাংস এবং মেয়াদ-উত্তীর্ণ খাবার।

সরকারের কড়া বার্তার পরই এই বিশেষ তল্লাশি অভিযান শুরু হয়।

মঙ্গলবার বাদুড়িয়ার দিদিমণি রোডের একটি পরিচিত রেস্তরাঁয় অভিযান চালিয়ে প্রায় ৪০ কেজি পচা মুরগি ও খাসির মাংস উদ্ধার করেন তদন্তকারীরা। 'ফেলে দেওয়ার জন্য রাখা ছিল'- কর্মীদের এই অজুহাত উড়িয়ে দিয়ে রেস্তরাঁ কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। জবাব সন্তোষজনক না হলে রেস্তরাঁটি সিল করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

একইভাবে মধ্যমগ্রামের যশোর রোডের একটি শপিং মলের ফুড কোর্টেও মেলে ছত্রাক ধরা মাংস ও মেয়ার-উত্তীর্ণ পানীয়। সেখানে আধিকারিকদের দেখে খাবার ফেলে দেওয়ার চেষ্টা চালানো হলে সঙ্গে সঙ্গেই কয়েকটি দোকানের লাইসেন্স বাতিল করা হয়। পাশাপাশি পূর্ব বর্ধমানের শক্তিগড়েও মিষ্টির দোকান ও ধাবায় অভিযান চালোনো হয়। লাগাতার এই পচা মাংস উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে চরম উদ্বেগ তৈরি হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ek Jhalak