Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
সাধারণ স্কুলেই পড়বে বিশেষ শিশুরা! আমূল বদলাচ্ছে রাজ্যের স্কুলগুলির পরিকাঠামো

সাধারণ স্কুলেই পড়বে বিশেষ শিশুরা! আমূল বদলাচ্ছে রাজ্যের স্কুলগুলির পরিকাঠামো

এক ঝলক 1 week ago

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সমাজের মূলস্রোতের শিক্ষায় যুক্ত করতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। সাধারণ সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে এই পড়ুয়াদের অন্তর্ভুক্ত করা এবং তাদের উপযোগী পরিকাঠামো গড়ে তুলতে মঙ্গলবার থেকে শুরু হয়েছে একটি বিশেষ তিন দিনের কর্মশালা। স্কুলশিক্ষা দপ্তরের আয়োজিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণ, রাষ্ট্রমন্ত্রী কৌশিক চৌধুরী সহ এনসিইআরটি এবং এসসিইআরটি-র বিশিষ্ট আধিকারিকরা।

যথাযথ পরিকাঠামোর অভাবে এতদিন বহু বিশেষ সক্ষম শিশু পড়াশোনা চালিয়ে যেতে সমস্যায় পড়ত। এই ঘাটতি মেটাতে রাজ্যজুড়ে স্কুল ভবনগুলিতে র‍্যাম্প নির্মাণ, বিশেষ শৌচাগার ও হুইলচেয়ার চলাচলের উপযোগী পথ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি, বিশেষ শিক্ষক নিয়োগ এবং উপযুক্ত শিখন সামগ্রী সরবরাহ নিশ্চিত করার ওপরেও জোর দেওয়া হচ্ছে।

শিক্ষাবিদদের মতে, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের আলাদা না রেখে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একই ক্লাসরুমে পড়ানোর ব্যবস্থা করলে তাদের মধ্যে আত্মবিশ্বাস ও সহমর্মিতা গড়ে ওঠে। রাজ্য সরকারের এই সার্বিক অন্তর্ভুক্তিমূলক শিক্ষা পরিকাঠামো তৈরির উদ্যোগ ইতিমধ্যেই শিক্ষামহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ek Jhalak