Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
সেনার হাতে এবার আসছে ভয়ংকর জ্যাভলিন মিসাইল! কি এমন চমক রয়েছে ভারতের এই প্রতিরক্ষা চুক্তিতে?

সেনার হাতে এবার আসছে ভয়ংকর জ্যাভলিন মিসাইল! কি এমন চমক রয়েছে ভারতের এই প্রতিরক্ষা চুক্তিতে?

এক ঝলক 2 weeks ago

মেরিকার সঙ্গে বড়সড় প্রতিরক্ষা চুক্তির পথে হাঁটল ভারত, যার জেরে এবার দেশের সেনার হাতে আসতে চলেছে কাঁধে বহনযোগ্য ট্যাঙ্ক ধ্বংসকারী জ্যাভলিন মিসাইল। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের প্রকাশ করা তথ্য অনুযায়ী, এই চুক্তি ভারত-মার্কিন প্রতিরক্ষা সম্পর্কের ক্ষেত্রে একটি বিরাট ঐতিহাসিক পদক্ষেপ।

সবকিছু ঠিকঠাক থাকলে 'আত্মনির্ভর ভারতে'র মূল ভাবনার আওতায় মার্কিন সহযোগিতায় এখন থেকে এই অত্যাধুনিক মিসাইল দেশেই তৈরি করা হবে। ভারতীয় সেনাবাহিনী জরুরি ভিত্তিতে জ্যাভলিন ক্ষেপণাস্ত্র কেনার জন্য ইতিমধ্যেই একটি প্রস্তাব ও স্বীকৃতিপত্রে স্বাক্ষর করেছে, যা দেশের প্রতিরক্ষা শক্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।

বিশ্বের সবচেয়ে শক্তিশালী এই ট্যাঙ্ক ধ্বংসকারী অস্ত্রটি তৈরি করে মার্কিন সংস্থা রেথিয়ন ও লকহিড মার্টিন। এর প্রধান বিশেষত্ব হলো, একবার টার্গেট লক করে দিলে মিসাইলটি নিজে থেকেই গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করে এবং সেনাকে আলাদা করে গাইড করতে হয় না। জ্যাভলিন প্রায় ১৫০ মিটার উঁচুতে উঠে ট্যাঙ্কের তুলনামূলক দুর্বল অংশে আঘাত হানে, যার রেঞ্জ আড়াই থেকে সাড়ে চার কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। দীর্ঘ আলোচনা এবং প্রযুক্তি হস্তান্তরের জটিলতা কাটিয়ে আমেরিকার সঙ্গে এই চুক্তি হওয়ায়, জরুরি ভিত্তিতে ভারতের সামরিক শক্তি বৃদ্ধিতে এটি এক বড় ভূমিকা পালন করবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ek Jhalak