Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
শহর বাঁচাতে এ কি করলেন মন্ত্রী শংকর ঘোষ! নিজেই খুললেন নিজের ব্যানার-পোস্টার

শহর বাঁচাতে এ কি করলেন মন্ত্রী শংকর ঘোষ! নিজেই খুললেন নিজের ব্যানার-পোস্টার

এক ঝলক 1 week ago

দৃশ্যদূষণ রুখতে এবং শহরকে পরিচ্ছন্ন রাখতে এবার নিজেই রাস্তায় নেমে পড়লেন রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। শুক্রবার রাখিপূর্ণিমার দুপুরে ধুতি পরে শিলিগুড়ির হিলকার্ট রোডে নেমে পড়েন তিনি। রাজনৈতিক দল বা বিভিন্ন সংগঠনের যত্রতত্র হোর্ডিং, ব্যানার ও পোস্টার লাগানোর প্রবণতায় ক্ষোভ প্রকাশ করে নিজের ছবিযুক্ত ফ্লেক্সসহ অন্যান্য ব্যানারও হাত দিয়ে খুলে ফেলেন মন্ত্রী।

ভিনরাজ্যের পর্যটকরা শিলিগুড়ি হয়ে পাহাড় বা ডুয়ার্সে যাতায়াত করায় শহরের সৌন্দর্য বজায় রাখা অত্যন্ত জরুরি বলে মনে করেন তিনি।

এদিন দিনভর নানা অনুষ্ঠানে যোগ দেওয়ার ফাঁকেই এই অভিনব উদ্যোগ নেন পর্যটনমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, যে কোনও অনুষ্ঠান শেষ হওয়ার নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যানার ও হোর্ডিং সরিয়ে ফেলতে হবে। পাশাপাশি অনুমতিহীন বেসরকারি বিজ্ঞাপন এবং সমস্ত বেআইনি হোর্ডিংয়ের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ করা হবে। বিজ্ঞাপনের পরিবর্তে শহরের বিভিন্ন দেওয়ালে পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্র ও দর্শনীয় স্থান তুলে ধরার পরিকল্পনা রয়েছে প্রশাসনের। শহরবাসীর সহযোগিতায় শিলিগুড়িকে আরও সুন্দর ও পরিচ্ছন্ন করে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ek Jhalak