Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
শেক্সপিয়র সরণি থানায় সাড়ে ৫ ঘণ্টার ম্যারাথন জেরা, বেরিয়েই হেনস্থার অভিযোগে সরব অভিষেক

শেক্সপিয়র সরণি থানায় সাড়ে ৫ ঘণ্টার ম্যারাথন জেরা, বেরিয়েই হেনস্থার অভিযোগে সরব অভিষেক

এক ঝলক 6 days ago

ক্যামাক স্ট্রিটের একটি বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি তাঁর ক্যামাক স্ট্রিটের কার্যালয়ে সরকারি কাজে বাধা দেওয়া, দায়িত্বরত পুলিশকর্মীদের ওপর চড়াও হওয়া এবং জামা ধরে টানাটানির মতো গুরুতর অভিযোগ ওঠে।

এই মামলার তদন্তের স্বার্থেই মঙ্গলবার তাঁকে থানায় তলব করা হয়েছিল।

মঙ্গলবার দুপুর ১২টা ১৬ মিনিটে শেক্সপিয়র সরণি থানায় প্রবেশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ প্রায় সাড়ে পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে চলে ম্যারাথন জেরা। জিজ্ঞাসাবাদ শেষে বিকেল ৫টা ৪৫ মিনিট নাগাদ তিনি থানা থেকে বেরিয়ে আসেন।

তদন্তকারী সূত্রে জানা গেছে, ঘটনার দিন ওই অফিসে পুলিশ ও পুরকর্মীদের মারধর ও হেনস্থা করার অভিযোগে ইতিমধ্যেই কয়েকজনকে আটক করা হয়েছে। হাইকোর্টের কড়া বার্তা ও আইনি উত্তাপের মধ্যে অভিষেকের এই হাজিরাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে, থানা থেকে বেরিয়েই নিজের রাজনৈতিক হেনস্থার অভিযোগ তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উচ্চপর্যায়ের এই জিজ্ঞাসাবাদ ঘিরে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ek Jhalak