রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত সংস্থাত কর্মচারীদের জন্য বড় খবর! দীর্ঘদিন ধরে আটকে থাকা বকেয়া মহার্ঘ ভাতা (DA) অবশেষে মেটানোর প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার। আগামী ১৫ দিনের মধ্যে এই বকেয়া ডিএ-র বিল জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গত মার্চ মাসেই সরকারি কর্মীদের বকেয়া ডিএ-র একটি অংশ প্রভিডেন্ট ফান্ডে (PF) পাঠানো হয়েছিল এবং পেনশনভোগীরা সেই অর্থ তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যান।
কিন্তু অনুদানপ্রাপ্ত (গ্রান্ট-ইন-এইড) স্কুলের শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত ও পুরসভার কর্মীরা সেই সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। দীর্ঘ আলোচনার পর অবশেষে তাঁদের বকেয়া মেটানোর কাজে গতি এলো।
অর্থ দপ্তর সূত্রে জানা গেছে, নবান্ন এখন 'রোপা ২০০৯' অনুযায়ী এই সমস্ত কর্মচারীদের বকেয়া মেটাতে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। বিল তৈরির প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করতে পে-রোলে যুক্ত আইটি কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, যেন পোর্টালগুলোতে এই মুহূর্তে অন্য কোনো বকেয়ার বিল জমা না নেওয়া হয়।

