Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
যাদবপুর কাণ্ডে আরও কড়া প্রশাসন! তদন্ত কমিশনে এলেন নতুন প্রাক্তন বিচারপতি, জারি দেওয়াল লিখন নির্দেশিকা

যাদবপুর কাণ্ডে আরও কড়া প্রশাসন! তদন্ত কমিশনে এলেন নতুন প্রাক্তন বিচারপতি, জারি দেওয়াল লিখন নির্দেশিকা

এক ঝলক 5 days ago

যাদবপুর: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে গত ১৯ ও ২০ অগস্ট বাম ছাত্র সংগঠন এবং এবিভিপি-র মধ্যকার রক্তক্ষয়ী সংঘর্ষের তদন্তে গতি আনতে এবং স্বচ্ছতা বজায় রাখতে বড় পদক্ষেপ করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনায় সত্য উন্মোচনে গঠিত বিচারবিভাগীয় তদন্ত কমিশনকে পুনর্গঠন করে যুক্ত করা হয়েছে আরও এক অভিজ্ঞ প্রাক্তন বিচারপতিকে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জারি করা নতুন বিজ্ঞপ্তি অনুসারে, অবসরপ্রাপ্ত বিচারপতি প্রণব কুমার চট্টোপাধ্যায়ের নেতৃত্বাধীন তিন সদস্যের 'জুডিশিয়ারি এনকোয়ারি কমিশন'-এ নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছেন প্রাক্তন জেলা ও দায়রা বিচারপতি সমরেশ প্রসাদ চৌধুরী। এর ফলে দুজন প্রাক্তন বিচারপতির পর্যবেক্ষণেই চলবে এই উচ্চপর্যায়ের তদন্ত। কমিটির তৃতীয় সদস্য হিসেবে রয়েছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের IQAC-এর ডিরেক্টর অধ্যাপক সৌমেন্দু চট্টোপাধ্যায়। এছাড়া, ড. সুমন্ত জানা প্রেজেন্টিং অফিসার এবং প্রণব কুমার হালদার কমিশনের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে, ক্যাম্পাসের সার্বিক পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা রক্ষায় কড়া পদক্ষেপ নিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. চিরঞ্জীব ভট্টাচার্য। দেওয়াল লিখন, পোস্টার ও গ্রাফিতির ওপর নতুন নির্দেশিকা জারি করে তিনি জানান, মতপ্রকাশের স্বাধীনতা শ্রদ্ধেয় হলেও ক্যাম্পাসের পরিচ্ছন্নতা ও বিশ্ববিদ্যালয়ের মর্যাদা যেন বিঘ্নিত না হয়। অনভিপ্রেত ও উস্কানিমূলক স্লোগান এড়াতে নির্দিষ্ট জায়গা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

সম্প্রতি রাজনৈতিক পোস্টার মোছা ও শিক্ষার্থীদের 'টেক ব্যাক ইয়োর ওয়ালস' কর্মসূচি নিয়ে ক্যাম্পাসে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছিল। সেই উত্তপ্ত পরিস্থিতির আবহে এই শক্তপোক্ত তদন্ত কমিটি আগামী দিনে কী রিপোর্ট পেশ করে, এখন সেদিকেই নজর শিক্ষা মহলের।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ek Jhalak