Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
যাদবপুরে দেওয়াল লিখনে কড়া নিয়ম উপাচার্যের: বাদ দিতে হবে 'দেশবিরোধী' ও উস্কানিমূলক বার্তা

যাদবপুরে দেওয়াল লিখনে কড়া নিয়ম উপাচার্যের: বাদ দিতে হবে 'দেশবিরোধী' ও উস্কানিমূলক বার্তা

এক ঝলক 1 week ago

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে যত্রতত্র দেওয়াল লিখন, গ্রাফিত্তি এবং পোস্টার সাঁটানোর ঘটনা রুখতে অবশেষে কড়া পদক্ষেপ নিলেন উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। সম্প্রতি ক্যাম্পাসের পড়ুয়া, শিক্ষক, গবেষক ও কর্মীদের উদ্দেশে এক খোলা চিঠিতে তিনি ক্যাম্পাসের পরিচ্ছন্নতা ও মর্যাদা বজায় রাখার আবেদন জানান।

চিঠিতে উপাচার্য স্পষ্টভাবে জানান যে, মতপ্রকাশের স্বাধীনতা বজায় রাখতে ক্যাম্পাসে কিছু নির্দিষ্ট জায়গা চিহ্নিত করে দেওয়া হবে; কেবল সেখানেই গ্রাফিত্তি বা পোস্টার ব্যবহার করা যাবে। পাশাপাশি, দেওয়াল লিখনের বিষয়বস্তু সম্পর্কে সতর্ক করে তিনি নির্দেশ দেন-কোনও ধরনের উস্কানিমূলক, আপত্তিকর, অবমাননাকর কিংবা জাতীয় ঐক্য ও সংহতিবিরোধী ('অ্যান্টি-ন্যাশনাল') কোনো বার্তা লেখা যাবে না।

উল্লেখ্য, সম্প্রতি এবিভিপি ও বামপন্থী ছাত্র সংগঠনগুলির মধ্যে সংঘর্ষের পর ক্যাম্পাসে 'দেশবিরোধী' দেওয়াল লিখন নিয়ে সরব হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে চুনকাম করা হলেও ফের সেখানে বামপন্থীদের সমর্থনে গ্রাফিত্তি ফুটে ওঠে। এই বিতর্কিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতেই উপাচার্য মতপ্রকাশের স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে এই খোলা চিঠি পাঠিয়েছেন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ek Jhalak