কিশোরী মেয়ের সঙ্গে বাবার সম্পর্ক খুবই সংবেদনশীল। মনোবিজ্ঞানীদের মতে, ১৩ বছর বয়সে কিছু ভুল কথা বাবারা ভালোবেসে বললেও তা মেয়ের আত্মসম্মানে আঘাত করতে পারে। বন্ধু বা অন্যদের সঙ্গে তুলনা, পোশাক বা শারীরিক গড়ন নিয়ে কঠোর মন্তব্য, ক্রাশের সম্পর্ক নিয়ে রসিকতা, ব্যক্তিগত বিষয়ে অতিরিক্ত নজরদারি এবং কেরিয়ারের সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেওয়া থেকে বিরত থাকুন।
এই ৫টি বিষয় এড়িয়ে চললে বাবা-মেয়ের বোঝাপড়া দৃঢ় হবে।

